চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মমতাই হতে পারেন ভারতের প্রথম বাঙালি প্রধানমন্ত্রী: পশ্চিমবঙ্গ বিজেপি প্রধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০১৯
আন্তর্জাতিক
A A
ভারত-মমতা ব্যানার্জি-বিজেপি-প্রধানমন্ত্রী-নরেন্দ্র মোদি-রাহুল গান্ধী-মোদির রাজনীতিতে খরা

ভারতের প্রথম বাঙালি প্রধানমন্ত্রী হতে পারার যোগ্যতা রয়েছে শুধু মমতা ব্যানার্জির। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্য তার নিজ দলের কেউ করেননি, করেছেন স্বয়ং রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

তার এমন মন্তব্যের পর থেকে এ নিয়ে ভারতের রাজনৈতিক মহলে জল্পনাকল্পনা শুরু হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। শুধু তাই নয়, বিজেপির রাজ্য প্রধানের এ কথায় বিস্মিত দলের একটি বড় অংশ। কারণ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস-বিজেপি তিক্ত সম্পর্কের কথা কারো অজানা নয়।

তবে বিজেপি নেতাদের অনেকেই বলছেন, শনিবার মুখ্যমন্ত্রীর জন্মদিন থাকায় সৌজন্যের খাতিরে এমন কথা বলেছেন দিলীপ।

শনিবার বিজেপির রাজ্য কমিটির বৈঠকের ফাঁকে সাংবাদিকরা মুখ্যমন্ত্রীর জন্মদিন প্রসঙ্গে প্রশ্ন করলে এই বিজেপি নেতা বলেন, ‘আমরা চাই উনি (মমতা) সুস্থ থাকুন যেন ভালোভাবে কাজ করতে পারেন। তার সুস্থতা জরুরি, কারণ যদি এই বাংলা থেকে কারো প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকে তবে সেটা তারই আছে।’

এরপর রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রধানমন্ত্রী হতে না পারা এবং সাবেক ও এ পর্যন্ত দেশের একমাত্র বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রসঙ্গ তোলেন দিলীপ ঘোষ। বলেন, প্রণব মুখার্জি ছিলেন দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। এবার একজন বাঙালি প্রধানমন্ত্রী হওয়া উচিত।

ভারত-মমতা ব্যানার্জি-বিজেপি-প্রধানমন্ত্রী
দিলীপ ঘোষ

বঙ্গ বিজেপির কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না?- এমন প্রশ্নের জবাবে দিলীপ বলেন, হতে পারে। তবে প্রথম সম্ভাবনা রয়েছে মমতা ব্যানার্জির।

‘আমি তার সুস্বাস্থ্য ও সাফল্যের জন্য প্রার্থনা করি। কেননা আমাদের রাজ্যের ভাগ্য তার সাফল্যের ওপর নির্ভর করছে। জ্যোতিবাবুকে তার দল প্রধানমন্ত্রী হতে দেয়নি। তাই এবার সুযোগ হাত ছাড়া করা যাবে না,’ বলেন তিনি।

ট্যাগ: তৃণমূল কংগ্রেসবিজেপিভারতভারতের প্রধানমন্ত্রীমমতা ব্যানার্জি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন মন্ত্রিসভায় যারা থাকছেন

পরবর্তী

ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই

পরবর্তী
করোনা

ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই

জানাজা

ময়মনসিংহে সৈয়দ আশরাফের তৃতীয় জানাজা সম্পন্ন

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT