চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্থর ব্রাভোকে কাটারে ‘মুক্তি দিলেন’ মাশরাফী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আঁটসাঁট বোলিংয়ের শুরুটা করেছিলেন স্পিনাররা। পেসাররাও কম যান না। মাশরাফী তো এককাঠি সরেষ! অধিনায়কের নিয়ন্ত্রিত বোলিংয়ে হাঁসফাঁস করতে থাকা ব্রাভোর মুক্তি মিলেছে! মাশরাফী পরে সাজঘরে পাঠিয়েছেন শাই হোপকেও।

ওয়েস্ট ইন্ডিজ-৮৫/৩ (২৭)

মাশরাফীর অফস্টাম্পের বাইরে ফেলা বল উড়িয়ে মারতে গিয়েছিলেন ড্যারেন ব্রাভো। কিন্তু বলটা যে কাটার ছিল সেটি বুঝে ওঠার আগেই সর্বনাশ এ বাঁহাতির। আকাশে উঠে যাওয়ার সময় ক্যাচের জায়গা থেকে অনেকটা দূরেই ছিলেন তামিম। লং-অফ থেকে ছুট দিয়ে এক্সট্রা কাভারে এসে ডাইভ দিয়ে দর্শনীয় ক্যাচ নেন তিনি।

Banglabid

ব্রাভো ধুঁকে ধুকে ৫১ বলে ১৯ করে ফিরে যান। একবার মোস্তাফিজের বলে পয়েন্টে আরিফুলের হাতে, পরে রুবেলের বলে উইকেটের পেছনে মুশফিকের ঝাঁপিয়ে পড়া প্রচেষ্টা ব্যর্থ হলে জীবন পান ব্রাভো।

পরে ৫৯ বলে ৪৩ করে ভয়ঙ্কর হওয়ার আভাস দেয়া শাই হোপকে মিরাজের ক্যাচ বানান মাশরাফী। টাইগার অধিনায়ক ৭ ওভারে ১৪ রানে ২ উইকেট নিয়েছেন।

দুপুরে টস হেরে ফিল্ডিংয়ে নেমে বোলিংয়ে শুরুটা ভালোই করে বাংলাদেশ। সাকিব আল হাসান ব্রেক-থ্রু এনে দেয়ার সময়ে রান আটকাতে সফল বোলাররা।

Reneta

উইন্ডিজের রানের গতিতে শুরুতে লাগাম পড়ানোয় সংগ্রহের চাকায় গতি আনতে বড় শট দরকার ছিল। কাইরেন পাওয়েল সেই চেষ্টাতেই হয়ত উড়িয়ে মারতে গিয়েছিলেন। সাকিবের অফস্টাম্পের বাইরের বলটি মিডঅফ মুখে পাঠাতে যেয়ে পয়েন্টে রুবেলের ক্যাচ হয়ে যান তিনি। থামে পাওয়েলের ২৭ বলে ১০ রানের ইনিংস।

রোববার দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ২০০তম ওয়ানডে খেলতে নেমেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। অধিনায়ক যার মধ্যে লাল-সবুজের জার্সিতে খেলেছেন ১৯৮টি ওয়ানডে, এশিয়া একাদশের হয়ে বাকি দুটি।

শের-ই-বাংলা স্টেডিয়ামে অধিনায়কের মাইলফলকের ম্যাচে তিন পেসার নিয়ে নেমেছে টাইগাররা। ঘূর্ণি সামলাবেন তিন স্পিন-অলরাউন্ডার সাকিব, মিরাজ ও মাহমুদউল্লাহ।

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ছিটকে যাওয়া তামিম ইকবাল চোট কাটিয়ে প্রথমবার খেলতে নেমেছেন ওয়ানডেতে। একই টুর্নামেন্টের ফাইনালের আগের চোটে ছিটকে যাওয়া সাকিব আল হাসান ফিরে উইন্ডিজের বিপক্ষেই টেস্ট খেলেছেন, এবার নামলেন ওয়ানডেতেও।

জিম্বাবুয়ে সিরিজের শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করা সৌম্য সরকার টিকে গেছেন একাদশে। সেরা একাদশে আছেন জিম্বাবুয়ে সিরিজেই দুই সেঞ্চুরি করা ওপেনার ইমরুল কায়েস। একাদশে জায়গা হয়েছে ফর্মে থাকা আরেক ওপেনার লিটন কুমার দাসেরও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সরকারের হুকুমে খালেদা জিয়ার মনোনয়ন বাতিল: রিজভী

পরবর্তী

মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ইমরান এইচ সরকারের রিট

পরবর্তী

মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ইমরান এইচ সরকারের রিট

মাশরাফীকে তামিমের ‘উপহার’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরও ১৬ লাখ হাম-রুবেলার টিকা দেবে সরকার

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম

আগস্ট ১৮, ২০২৬

সাবেক এমপি ইকবালের চেম্বার দুদকের সিলগালা, শত শত দলিল-চেকবই জব্দ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিলুপ্ত হচ্ছে র‍্যাব, কী আছে সরকারের পরিকল্পনায়

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT