চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্ত্রীই বললেন ভবন নির্মাণে রাজউক মানে না কেউ

রাহুল রায় রাহুল রায়
৭:৪৮ পূর্বাহ্ণ ২৭, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

রাজউকের দেয়া পরিকল্পনা অনুযায়ী ভবন নির্মাণ হয় না বলে মন্তব্য করেছেন স্বয়ং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। দুর্নীতি প্রতিরোধে গণশুনানিতে ভুক্তভোগিরাও নানা অভিযোগ তুলে ধরেছেন।

ফ্ল্যাট-প্লট কিনে অনেকে যেমন প্রতারিত হন তেমনি বাড়ি নির্মাণেও অনিয়ম কম না। আবার কর্তৃপক্ষ হিসেবে রাজউক কর্মকর্তারা যেমন অন্যায় আবদার চাপিয়ে দেন তেমনি তাদেরকে সন্তুষ্ট করে অনিয়মের ঘটনাও অনেক। এসব অনিয়ম-দুর্নীতি বন্ধে গণশুনানির উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশনে।

শুনানিতে এসে রাজউকের প্লট পাওয়া অনেকেই তুলে ধরেন তাদের ভোগান্তির কথা। রাজউক কর্মকর্তারা চেষ্টা করেন এসব অভিযোগের ব্যাখা দেওয়ার।

বিভিন্ন সময় নানা অভিযোগ পাওয়ার কথা জানায় দুদক। দুদক কমিশনার মো: সাহাবুদ্দিন বলেন, ‘আমরা বিভিন্ন জায়গায় টিম বসিয়েছিলাম। সেখান থেকে কোনো ইতিবাচক কিছুতো আসেইনি বরং দুর্নীতিতে আরও জড়িয়ে পড়ে। তখনই আমরা এটা গণ শুনানিতে নিয়ে এসেছি।’

শুনানির সময় রাজউকের নানা সীমাবদ্ধতার কথা স্বীকার করেন মন্ত্রী।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘যেসব ভবন গড়ে উঠেছে সেসব দেখলেই বোঝা যায়। বড়জোর এক-দু’টি বিল্ডিংয়ে রাজউক নির্দেশনা মানা হয়েছে। বাড়ি নির্মাণের সময় তদারকি করার মতো এতো জনবল রাজউক-এর নেই।’

সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে ভোক্তাদের সঠিক সেবার আশ্বাস দিয়েছে রাজউক। আর দুর্নীতি ঠেকাতে নজরদারি অব্যাহত রাখার কথা জানিয়েছে দুদক।

ট্যাগ: দুদক-রাজউক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আলতাফ মাহমুদের জন্য প্রেস ক্লাবে দোয়া মাহফিল

পরবর্তী

মন্ত্রীই বললেন ভবন নির্মাণে রাজউক মানে না কেউ

পরবর্তী

সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো জাতীয় ফুটবল কমিটির সভা

সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো জাতীয় ফুটবল কমিটির সভা

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

আগস্ট ২৮, ২০২৬

বদলে যাচ্ছে গ্রাম, বাড়ছে অর্থনৈতিক গতি–শহর গ্রামে নতুন বৈষম্য

আগস্ট ২৮, ২০২৬

সবুজে সাজাই বাংলাদেশ-বাহুবলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

আগস্ট ২৮, ২০২৬

গাইবান্ধায় নানান কারণে রোপা আমন চাষ বড় চ্যালেঞ্জের মুখে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯ সেপ্টেম্বর থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT