চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যরাতে পুলিশের নারী যাত্রী হয়রানি; পুলিশ বলছে তারা শুনেছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৮
অপরাধ, বাংলাদেশ
A A

মধ্যরাতে রাজধানীর পুলিশ চেক পোস্টগুলোতে হয়রানি নতুন কিছু নয়, তবে সোমবার দিনগত রাতে পুলিশের দ্বারা তরুণী হয়রানি জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে, যা কিনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরালও হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারী এক ব্যক্তি ভিডিও শেয়ার করে তরুণী যাত্রীর সঙ্গে অহেতুক অশালীন আচরণ এবং তা ভিডিও করে ছড়িয়ে দেওয়ার কারণে সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, মধ্য রাত্রিতে সিএনজিতে করে একজন তরুণী তার ব্যাগপত্র নিয়ে বাসায় যাচ্ছেন। চেক করার নামে দায়িত্বরত কয়েকজন পুলিশ সিএনজি থামিয়ে মেয়েটিকে অশালীন ইঙ্গিতে প্রশ্ন করছেন এবং টর্চ লাইন ব্যাগ পত্রের মধ্যে না ধরে সরাসরি তরুণীর মুখে ধরছেন।

Banglabid

তরুণী অসংখ্যবার বলছেন, টর্চ লাইটটা মুখে ধইরেন না, আপনারা আমার ব্যাগ চেক করুন, ফিল্ডিং মারছেন কেনো ?

তার জবাবে অপর এক পুলিশ বলছেন, আপনি কোথাকার বিশ্ব সুন্দরী যে ফিল্ডিং মারতে হবে?”

ভিডিওতে দেখা যায়, তরুণীটি ব্যাগ চেক না করে অযথা হয়রানির প্রতিবাদ জানালে তার আদব-কায়দার প্রশ্ন তুলে একজন পুলিশ বলেন, আপনি তো বেয়াদবের মতো কথা বলছেন, বাবা মা আদব কায়দা কিছু শেখায় নি?

Reneta

তরুণীর আচরণ নিয়ে এডিক্টেড, বেয়াদব ইত্যাদি বলা হলে মেয়েটি বলেন, আমি কোনো অপরাধ করি নি যে আমি চুপ করে থাকব। আপনাদের কাজ ব্যাগ চেক করা সেটা করুন।

এই মধ্যরাত্রিতে রাস্তায় থাকার প্রশ্ন তুলে আরেকজন পুলিশ বলছেন, কোনো ভদ্র ঘরের মেয়ে রাত আড়াইটায় রাস্তায় থাকে না।

তরুণী পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেয়, রাতে কেন নারীরা রাস্তায় যাতায়াত করতে পারবে না?

ভিডিওতে জানা যায় হয়রানির অভিযোগকারী ওই নারী রাজধানীর ডেমরা এলাকার অধিবাসী।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া তরুণীর হয়রানির বিষয়টি শুনেছি, আমরা বিষয়টি খতিয়ে দেখছি, চেক পোস্টের পুলিশের কোন গাফিলতি থাকলে অবশ্যয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT