চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যরাতে দুঃস্থদের মাঝে স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ বিতরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ১২, জুলাই ২০২১
রাজনীতি
A A

মধ্যরাতে ছিন্নমূল অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

রোববার রাত প্রায় বারোটার দিকে রাজধানীর পান্থপথ সংলগ্ন আশেপাশের এলাকায় শ্রমিক, পথচারী, রিক্সা ও ভ্যান চালকদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একে এম আফজালুর রহমান বাবু।

ত্রাণ সামগ্রী বিতরণ শেষে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মহামারী করোনাকালীন সময়ে স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মীরা জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা অনুযায়ী কেউ যেন খাবারে কষ্ট না করে এরই ধারাবাহিকতায় আমরা ত্রাণ বিতরণ করছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

Banglabid

এসময় তিনি স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতা-কর্মীকে নিজ নিজ এলাকায় লকডাউন এবং স্বাস্থ্যবিধি মেনে কমপক্ষে ১০ জনকে খাদ্য সামগ্রী বিতরণের আহবান করেন ‌‌।

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ভয়কে জয় করে করোনা মহামারির শুরু থেকে স্বেচ্ছাসেবক লীগ সাধারণ মানুষের পাশে ছিল। করোনার দ্বিতীয় ঢেউয়ে সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবক লীগ জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং মুজিববর্ষের উপলক্ষে প্রিয় নেত্রীর ঘোষণা অনুযায়ী কেউ যেন না খেয়ে থাকে সেজন্য আমাদের নেতাকর্মীরা ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে।

তিনি আরো বলেন, বৈশ্বিক করোনাভাইরাস সংক্রমণ মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় ধাপে সরকার লকডাউন ঘোষণা করেছে। আর এই লকডাউনের শুরু থেকে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারাদেশে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা মাইকিং, মাস্ক হ্যান্ড স্যানিটাইজার ও করোনা প্রতিরোধে বুথ সার্ভিস কার্যক্রম অব্যাহত রয়েছে। আগামী মঙ্গলবার থেকে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চালু হবে। করোনা রোগী ও লাশ বহনের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে। করোনা রোগীর লাশ গোসল, জানাজা, দাফন ও সৎকার টিমগুলোকে সচল রাখা হয়েছে।

Reneta

স্বাস্থ্যবিধি মেনে ত্রাণ বিতরণ কার্যক্রমের সময় আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, মোস্তাফিজুর রহমান বিপ্লব, তানভীর আক্তার শিপার, মেহেদী শিকদার, আবু জাফর, ফয়সাল হোসেন ও আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসস্বেচ্ছাসেবক লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT