চলমান উত্তেজনার মধ্যেই ইরানের বিদ্যুৎ গ্রিডে হামলার পরিকল্পনা আবারও স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬ই এপ্রিল পর্যন্ত ১০ দিনের জন্য এ হামলার পরিকল্পনা স্থগিত করা হয়েছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড-আইআরজিসি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাধারণ মানুষকে মার্কিন সামরিক ঘাঁটি সংলগ্ন এলাকাগুলো দ্রুত খালি করার আহ্বান জানিয়েছে। চলমান সংঘাতে বাড়ছে হতাহতের সংখ্যা, ছড়িয়ে পড়ছে আঞ্চলিক অস্থিরতা।







