চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যপ্রাচ্যের চেয়ে বেশি তাপমাত্রা সারাদেশে, কবে হবে বৃষ্টি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৭ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২৩
- সেমি লিড, পরিবেশ
A A
বাংলাদেশে শিশু ও যুবকদের পানিতে হাত ধুচ্ছে, গরমের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশ জুড়ে রেকর্ড তাপমাত্রায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। খুলনা বিভাগসহ ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা ও পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অন্যস্থানের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে এবং তা আরো কিছুদিন অব্যাহত থাকবে।

২ এপ্রিল থেকে আজ ১৫ এপ্রিল পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করে আসছে চুয়াডাঙ্গায়। শনিবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। আর রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশের তাপমাত্রা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের চেয়ে কমপক্ষে ৬/৭ ডিগ্রী সেলসিয়াস বেশি বলেও জানা গেছে আবহাওয়া বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে। গ্রীষ্মের শুরুতে আজকের দিনে সৌদি আরবের রিয়াদে ২৫ ডিগ্রি সেলসিয়াস, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ২৭ ডিগ্রি সেলসিয়াস, তুরস্কের আঙ্কারায় ২০ ডিগ্রি সেলসিয়াস, কাতারের দোহায় ২৮ ডিগ্রি সেলসিয়াস, কুয়েতের কুয়েত সিটিতে ২৫ ডিগ্রি সেলসিয়াস, মিসরের কায়রোতে ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সাধারণত বাংলা নববর্ষের প্রথমদিনে ঝড়-বৃষ্টির প্রচলন থাকলেও সাম্প্রতিক বছগুলোতে বৈশাখ মাসে প্রচণ্ড গরম আবহাওয়া বিরাজ করছে। বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের প্রভাবে দেশের আবহাওয়ার এই অবস্থা বলে আবহাওয়াবিদদের ধারণা। আবহাওয়ার এই পরিস্থিতিতে দেশের মানুষের অপেক্ষা বৃষ্টির। কবে হবে সেই কাঙ্খিত বৃষ্টি, এবিষয়ে আবহাওয়া বিভাগ সারাদেশের জন্য কোনো সুখর দিতে না পারলেও দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে। তবে বৃষ্টি আজ-কালের মধ্যে নয়, হতে পারে সপ্তাহের শেষ দিকে অর্থাৎ বুধ কিংবা বৃহস্পতিবারের দিকে। ওই বৃষ্টিতেই কমবে তাপমাত্রা।

আবহাওয়া সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশে বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা নিয়ে বলা হয়, এ সময়ে দিনের শেষের দিকে তাপমাত্রা কমতে পারে।

ট্যাগ: তাপদাহে দুর্ভোগতাপপ্রবাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের দুবাইতে গোল্ডেন ভিসার সুযোগ

পরবর্তী

সুদানে সামরিক বাহিনীর সঙ্গে আধা-সামরিক বাহিনীর তুমুল সংঘর্ষ

পরবর্তী
সুদানে সামরিক বাহিনী ও আধা-সামরিক বাহিনীর সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সুদানে সামরিক বাহিনীর সঙ্গে আধা-সামরিক বাহিনীর তুমুল সংঘর্ষ

আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন যারা

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT