চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গলবার থেকে রোজা শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ০৬, জুন ২০১৬
বাংলাদেশ
A A

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল (মঙ্গলবার) থেকে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রেখে সিয়াম সাধনার এ মাস শুরু করবে।

সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠকে দেশের বিভিন্ন স্থানে রমজান মাসের চাঁদ দেখার খবর নিশ্চিত করা হয়।

এশার নামাজের পর তারাবির নামাজ পড়ার মধ্য দিয়ে রোজার প্রস্তুতি শুরু করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। শেষরাতে সেহরি খেয়ে শুরু হবে রোজা রাখা।

Banglabid

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, আমি আশা করি সবাই রমজানের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর প্রতিফলন ঘটাবেন এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে অবদান রাখবেন। রমজানের মহান শিক্ষা সমাজের সকল স্তরে ও সবার মাঝে প্রতিফলিত হোক-এই প্রার্থনা করি।

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-দ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানাই। জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি।

Reneta

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। সে হিসেবে সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির এ বৈঠক বসে।

সোমবার থেকে রমজান মাস শুরুর ঘোষণা দিয়েছে সৌদি সরকার। একইভাবে চাঁদ দেখা যাওয়ার কথা জানিয়ে রমজান শুরুর কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সরকারও।

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও সৌদি আরবের মতো সোমবার রোজা শুরু হয়েছে বলে জানিয়ে ওই অঞ্চলের সংবাদ মাধ্যম।

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে যুক্তরাষ্ট্রের মুসলমানরাও সোমবার থেকে রোজা রাখা শুরু করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোজা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT