চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গলবার থেকে দুই মাস ইলিশ ধরা নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২২ পূর্বাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২২
চাঁদপুর, জনপদ
A A

মোরশেদ আলমে: জাটকা রক্ষায় মঙ্গলবার থেকে দুই মাস চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল থেকে হামচরের চরভৈরবির ৭০ কিলোমিটার এলাকায় জেলেদের নদীতে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ নিষেধাজ্ঞা কার্যকর করতে মেঘনায় নদীতে অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ইলিশের উৎপাদন বৃদ্ধিতে আগামী পহেলা মার্চ থেকে শুরু হয়ে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত টানা দুই মাস পদ্মা-মেঘনায় কোন প্রকার জাল ফেলা এবং মাছ ধরা নিষিদ্ধ।

২০০৩-০৪ সাল থেকে অক্টোবর মাসে ‘মা ইলিশ রক্ষা কার্যক্রম’ ও ‘মার্চ-এপ্রিল’ দুই মাস ‘জাটকা নিধন রক্ষা কার্যক্রম’ বাস্তবায়ন করে আসছে সরকার। নিষেধাজ্ঞার এই সময় জেলেরা যাতে নদীতে মাছ শিকারে না নামে তার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু ঋণের কিস্তি পরিশোধ ও বিকল্প কর্মসংস্থান না হওয়ায় মাছ শিকারে নেমে পড়ছে জেলেরা। নিষেধাজ্ঞা সময়ে কিস্তি বন্ধসহ বিকল্প কর্মসংস্থান চান জেলেরা।

মাছ ধরা বন্ধে নদীতে সার্বক্ষণিক অবস্থান করা হবে। মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও কোস্টগার্ডের যৌথ সমন্বয়ে কাজ করবে। নিষেধাজ্ঞা সময়ে জেলেদেরকে বিজিএফ বিতরণ অব্যাহত থাকবে। এছাড়া জেলেদের জীবনমান উন্নয়নে বিকল্প কর্মসংস্থান তৈরির পাশাপাশি বিভিন্ন উপকরণ দেওয়া হবে।

চাঁদপুরে নিবন্ধিত ৪৪ হাজার ৩৫ জন জেলে নদীতে মাছ ধরে জীবীকা নির্বাহ করে থাকেন। জেলেদের সচেতন করার লক্ষে ইতোমেধ্যে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার প্রচারণা শুরু হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাঁদপুরের মতলবমাছ ধরা নিষিদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT