চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঈনের অভিযোগ তদন্ত করবে ক্রিকেট অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

নাম উল্লেখ না করে একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের মতো গুরুতর অভিযোগ তুলেছেন ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলি। ২০১৫’র অ্যাশেজের সময় সেই অজি ক্রিকেটার মঈনকে ‘‌ওসামা’‌ ডেকেছিলেন বলে অভিযোগ। নিজের আত্মজীবনীতে এমন মারাত্মক অভিযোগই তুলেছেন ইংলিশ অলরাউন্ডার।

মঈনের অভিযোগ প্রকাশের পর ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করবে তারা। সিএ’র মুখপাত্র বলেছেন, ‘এই প্রকৃতির মন্তব্য অগ্রহণযোগ্য এবং আমাদের ক্রীড়াঙ্গন বা সমাজে এর কোনো স্থান নেই। আমাদের দেশের প্রতিনিধিত্ব করার সঙ্গে আচরণবিধির একটা পরিষ্কার নিয়ম আছে।’

‘আমরা বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছি। তদন্তের আপডেট জানানোর জন্য আমরা সবসময় ইসিবিকে সহায়তা করব।’ বলেছেন ওই মুখপাত্র।

Banglabid

২০১৫’র অ্যাশেজের প্রথম টেস্ট হয়েছিল কার্ডিফে। সেখানেই ঘটেছিল এই অপ্রীতিকর ঘটনা। মঈনের কথায়, ‘‌সেবার অ্যাশেজের প্রথম টেস্ট হয়েছিল কার্ডিফে। বেশ দারুণ স্মৃতি ছিল আমার। কিন্তু একটি ঘটনা আমায় যন্ত্রণা দিয়েছিল। এক অস্ট্রেলিয়ান ক্রিকেটার আমাকে মাঠের মধ্যে ওসামা বলে ডেকে ওঠেন। সাধারণত মাঠে মাথা গরম করি না। কিন্তু ওই ঘটনার কথা আমি দলের সতীর্থদের জানিয়েছিলাম। দলের কোচ ট্রেভর বেলিস ঘটনাটা জানিয়েছিলেন অজি কোচ ড্যারেন লেম্যানকে। যদিও লেম্যানের সামনে সেই ক্রিকেটার গোটা ঘটনার কথা অস্বীকার করেন।’‌

‘শুধু তাই নয়, আমাকে ওসামা ছাড়াও অনিয়মিত সদস্য বলেও ডাকা হয়েছিল। আমি অপমানিত হয়েছিলাম। ভীষণ রাগও হয়েছিল।’ অভিমানের কথা এভাবেই সামনে এনেছেন মঈন।

এরপরই মঈনের সংযোজন, ‘‌বিশ্বে অস্ট্রেলিয়াই একমাত্র দল যাদের আমি পছন্দ করি না।’‌ বছর তিনেক পেরিয়েও মঈনের মনে যে প্রলেপ পড়েনি, বোঝা যাচ্ছে সেটিও!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া ক্রিকেটমঈন আলিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পুত্রের বাবা হলেন সংগীতশিল্পী অনুপম

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতায় বস্ত্র-পাট খাত আধুনিকায়নে নতুন সম্ভাবনা’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

১৮০ দিনের কর্মসূচির মাধ্যমে জবাবদিহিতার সংস্কৃতি চালু হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এয়ারটেলের নতুন নাম ‘সার্কেল’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT