চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয়াল কালরাতে বাঙালীর উপর ঝাপিয়ে পড়ে হানাদাররা

কাজী ইমদাদ কাজী ইমদাদ
৫:৪৬ পূর্বাহ্ণ ২৫, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

বাঙালীর গর্বের, গৌরবের মাস মার্চ। এই মাসেই ঘোষিত হয় বাঙালীর স্বাধীনতা, বাংলাদেশ নামের একটি নতুন দেশের স্বাধীনতা। বঙ্গবন্ধুর ডাকে বাঙালী ঝাঁপিয়ে পড়ে মুক্তির মরণপণ লড়াইয়ে।

গোপনে পাকিস্তানে পালিয়ে যান ইয়াহিয়া খান, আর যাবার আগে নির্দেশ দিয়ে যান নিরস্ত্র বাঙালীর ওপর সশস্ত্র হামলার। মধ্যরাতেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঘুমন্ত বাঙালীর ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানী হানাদারদাররা।

রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা ইপিআর সদর দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ গোটা ঢাকা নগরীর ওপর এদিন ঝাঁপিয়ে পড়ে নরপিশাচ পাকিস্তানী হানাদাররা। চালায় মধ্যযুগীয় পৈশাচিক হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ।

Banglabid

২৫ মার্চ রাতে গ্রেফতার করা হয় বঙ্গবন্ধুকে। তার আগেই ইপআিরএর ওয়্যারলেসের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলার অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে পাকিস্তানী সেনাদের বিরুদ্ধে সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান বঙ্গবন্ধু।

বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেন, মাঝে মাঝে আলাপ-আলোচনা হয় দেশ কবে স্বাধীন হলো, কে স্বাধীনতা ঘোষণা দিলো এটার তো কোনো মানে নাই।

চট্টগ্রাম ক্যান্টনমেন্টে ট্যাংক ও মর্টার নিয়ে পাকিস্তানী বেলুচ রেজিমেন্ট আক্রমন চালায় ২ হাজার বাঙ্গালী অফিসার ও সৈনিকদের ওপর। হত্যা করে হাজার হাজার বাঙ্গালীকে।

Reneta

রাত ৯টার পর পরই পাহাড়তলীতে পাকিস্তানী বাহিনীর কমিউনিকেশন ঘাটির পতন ঘটান ক্যাপ্টেন রফিক। সে রাতের কথা এখনো মনে পড়লে আতকে উঠে তাজউদ্দিন আহমদের ঘনিষ্ট সহযোগী ব্যারিস্টার আমীর উল ইসলাম।

তিনি বলেন, ২৫ মার্চ রাতের বেলায় চলে আসলো পাকিস্তানি মিলিটারি। পাকিস্তানীরা সেদিন ঝাঁপিড়ে পড়লো ঘুমন্ত বাঙালিদের ওপর। কোনো কিছু টের পাওয়ার আগেই সমস্ত ঘড়-বাড়ি পুড়িয়ে দিয়েছে। হাজার হাজার লোক যতো দূর চোখ যায় শুধু দেখেছি অসহায় মানুষের মিছিল।

দেশের অন্যান্য জায়গায় নির্বিচারে গণহত্যা চালালেও যুদ্ধের জন্য মানসিকভাবে তৈরী থাকায় চট্টগ্রামে পাকিস্তানী সৈন্যরা ঘুমন্ত অবস্থায় পায়নি বাঙ্গালী সৈন্যদের।

উল্টো ইপিআর সদরে বাঙালী সৈন্যদের আক্রমণের মুখে পড়ে পাকিস্তানী সৈন্যরা। একাত্তুরের কাল রাতের সেই নৃশংস, বর্বর হত্যাযজ্ঞ বাঙালী ও বিশ্ববাসীর কাছে চরমভাবে ঘৃণিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২৫ মার্চ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT