চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয়াবহ দাবানল: অস্ট্রেলিয়ার দুটি রাজ্যে জরুরি অবস্থা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভয়াবহ দাবানল মোকাবিলায় অস্ট্রেলিয়ার দুটি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলসে  কয়েকজন নিহত হবার পরে এ ঘোষণা দেয় সেদেশের সরকার।

বিবিসি জানায়, গত কয়েকদিন ধরে চলা দাবানলে নিউ সাউথ ওয়েলস এবং কুইন্সল্যান্ডের পরিবেশ ‘বিপর্যয়কর’ অবস্থা তৈরি হয়েছে। ফলে সরকার এই জরুরি অবস্থা জারি করে।

অস্ট্রেলিয়ার ফায়ার সার্ভিস বাহিনীর কর্মীরা গত কয়েকদিন ধরে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে।

Banglabid

টানা তিন দিনের দাবানলে এরই মধ্যে মারা গেছেন তিন জন। এতে নিখোঁজ রয়েছেন অনেকে। নিউ সাউথ ওয়েলস এবং কুইন্সল্যান্ডের হাজার হাজার লোকজন ঘর বাড়ি ছেড়ে উদ্বাস্তু জীবনযাপন করছেন।

কর্মকর্তারা জানান, ৯৭০,০০০ হেক্টর জমি জুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে এবং ১৫০টি বাড়ি ধ্বংস হয়েছে। এমতাস্থায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে।

Reneta

কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করছেন, মঙ্গলবারের মধ্যে দেশের বৃহত্তম শহর সিডনির আশপাশে খারাপ অবস্থা তৈরি হতে পারে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, অগ্নিকাণ্ড মোকাবেলার জন্য ১,৩০০ ফায়ার সার্ভিসের সদস্য কাজ করছে। সেনাবাহিনীকে আহ্বান জানানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

একই সাথে কয়েকশ নাগরিক কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলসের ক্ষতিগ্রস্থ অঞ্চলে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছেন।

মরিসন বলেন, যারা নিহত হয়েছেন তাদের জন্য আমরা ব্যথিত। আমার একমাত্র চিন্তা যারা জীবন হারিয়েছেন তাদের জন্য এবং তাদের পরিবারের জন্য। এখন ক্ষতিগ্রস্তদের সহায়তা করা আমাদের দায়িত্ব।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

এমন কিছু স্বপ্নেও ভাবেননি চাহার

পরবর্তী

৬৮ মিলিয়ন ডলারে আমাজনের সঙ্গে সমঝোতা!

পরবর্তী

৬৮ মিলিয়ন ডলারে আমাজনের সঙ্গে সমঝোতা!

৯৯৯'র কল থেকে পুলিশ-কোস্টগার্ডের অভিযান, ৩০ জীবন রক্ষা

সর্বশেষ

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ২০, ২০২৬

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ায় জ্বালানি সংকট, এশিয়া থেকে পরিশোধিত জ্বালানি আমদানি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT