চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তাবিত ভ্যাট আবাসন শিল্প ধ্বংসে ‘শেষ পেরেক’

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৭:৩০ অপরাহ্ণ ১৭, জুন ২০১৭
অর্থনীতি
A A

২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুযায়ী ফ্ল্যাট বেচাকেনায় ১৫ শতাংশ ভ্যাট কার্যকর করা হলে তা হবে আবাসন খাতের কফিনে শেষ পেরেক মারা। কারণ এর ফলে আবাসন শিল্প মুখ থুবড়ে পড়বে।

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে শনিবার বিকেলে আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের নেতারা।

রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, সরকার সাধারণ মানুষের প্রয়োজনীয় আবাসন শিল্পের ওপর এতো কর আরোপ করবে বলে বিশ্বাস হয় না। আমরা আশা করি অবশ্যই প্রধানমন্ত্রী ভ্যাট হার পুনর্বিবেচনা করবেন।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী ১৫ শতাংশ হারে ভ্যাট বৃদ্ধি পেলে আবাসন ব্যয় দশ গুণ বেড়ে যাবে মন্তব্য করে রিহ্যাব সভাপতি বলেন, এই হার প্রয়োগ করা হলে সার্বিকভাবে নিমার্ণের পাঁচটি উপাদান রড, সিমেন্ট, ইট, পাথর ও বালির দাম বাড়বে। এতে ৩৫ লাখ শ্রমিকের উপর নির্ভরশীল ২ কোটি লোকের আয়ের এ খাতটি মুখ থুবড়ে পড়বে। তাই প্রস্তাবিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানাই।

প্রস্তাবিত বাজেট আবাসনবান্ধব নয় বলে মন্তব্য করে সংগঠনটির সিনিয়র সহসভাপতি সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, সরকারের অংশ নয়, একজন আবাসন ব্যবসায়ী হিসেবে বলছি প্রস্তাবিত বাজেট আবাসনবান্ধব নয়। প্রস্তাব অনুযায়ী আবাসন সংশ্লিষ্ট প্রতিটি উপকরণে ১০ থেকে ১৫ শতাংশ হারে ভ্যাট বাড়বে। আর এটা বাস্তবায়ন হলে এই শিল্প ধ্বংসে শেষ পেরেক মারা হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বর্তমানে ফ্ল্যাট রে‌জি‌স্ট্রেশন ব্যয় ১৪ শতাংশ থেকে ১৬ শতাংশের বেশি হওয়ায় ফ্ল্যাট ও জমির বেচাকেনা মারাত্মকভাবে কমে গেছে।

Reneta

বর্তমানে ফ্ল্যাটের উপর ভ্যাট রয়েছে ১ দশমিক ৫ শতাংশ থেকে ৪ দশমিক ৫ শতাংশ পর্যন্ত। গড়ে যা ৩ শতাংশ। প্রস্তাবিত বাজেট অনুযায়ী এটা হবে ১৫ শতাংশ।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, আবাসনের অন্যতম কাঁচামাল এমএস রড। বর্তমানে প্রতি টন রডে সব মিলিয়ে ৯০০ টাকা ভ্যাট দিতে হয়। নতুন আইনের ফলে ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। এ হিসেবে বর্তমান বাজার মূল্য অনুযায়ী এক টন রডে ভ্যাট হবে সাড়ে ৭ হাজার টাকা। বাজেটে ফ্ল্যাই অ্যাশ আমদানিতেও ১০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

এছাড়া বোল্ডার স্টোন ও স্যান্ড স্টোন- এই দুই ধরনের পাথর আমদানিতে যথাক্রমে ১৫ ও ২০ শতাংশ নিয়ন্ত্রক শুল্ক দিতে হবে।অতিরিক্ত ভ্যাট ও শুল্ক আরোপের ফলে আবাসন শিল্প ভয়াবহ খারাপ অবস্থার মধ্যে পড়বে বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিহ্যাবের প্রথম সহ সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া ও পরিচালক আল আমিন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাজেটভ্যাট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাশ্মির ইস্যুতে পাকিস্তানের অবস্থান প্রশ্নের মুখে

আগস্ট ৩, ২০২৬

‘ছাগলকাণ্ডে’ আলোচিত সেই মতিউর রহমানের বিচার বিষয়ে যা জানা গেল

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বিরোধীদল হুমকি-ধামকি দিয়ে স্বৈরাচারের ভাষায় কথা বলছে’

আগস্ট ৩, ২০২৬

‘পথহারা মন’-কে কেন ‘বছরের সেরা নাটক’ বলছেন দর্শক?

আগস্ট ৩, ২০২৬

রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা ও সুরক্ষায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলার অনুদান

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT