চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিন নিয়েছেন প্রায় ৩৬ লাখ মানুষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩১ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২১
- লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশে করোনা টিকা গ্রহণের জন্য মানুষ অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে এখন পর্যন্ত প্রায় ৩৬ লাখ মানুষ (৩৫ লাখ ৮১ হাজার ১৬৯) করোনা ভ্যাকসিন নিয়েছেন। এরমধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে মোট ৮০৭ জনের। পাশাপাশি এ পর্যন্ত করোনার ভ্যাকসিন নিতে অনলাইনে নিবন্ধন করেছেন ৪৭ লাখ ৭০ হাজার ৯৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় মোট ভ্যাকসিন নিয়েছেন ১ লাখ ২১ হাজার ১০ জন। তাদের মধ্যে পুরুষ ৭২ হাজার ৮০০ ও মহিলা ৪৮ হাজার ২১০ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়: ঢাকায় ১১ লাখ ১২ হাজার ৩৫ জন, ময়মনসিংহে ১ লাখ ৫১ হাজার ৫৮৪ জন, চট্টগ্রামে ৭ লাখ ৬৯ হাজার ১৫৩ জন, রাজশাহীতে ৩ লাখ ৮৯হাজার ৩১৬ জন, রংপুরে ৩ লাখ ২৭ হাজার ৩২৬ জন, খুলনায় ৪ লাখ ৫৫ হাজার ৩৯৭ জন, বরিশালে ১ লাখ ৬৫ হাজার ১৮৯ জন এবং সিলেট বিভাগে ২ লাখ ১১ হাজার ১৬৯ জন করোনা টিকা নিয়েছেন।

রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ সারা দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ টিকা দেয়া হচ্ছে। টিকাদানের প্রথম দিন মোট ৩১ হাজার ১৬০ জনকে টিকা দেয়া হয় বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছিল।

বর্তমানে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ৭০ লাখ ডোজ রয়েছে এবং করোনার টিকা নিতে চাইলে www.surokkha.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন। সেসময় দুই দিনে মোট ৫৬৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়।

বাংলাদেশে এই ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ না হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণ করা হয়। কারও মধ্যে গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দেওয়ায় পরিকল্পনা মত ৭ ফেব্রুয়ারি থেকে গণ ভ্যাকসিন দেয়া শুরু হয়।

এরমধ্যে আজ বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকা গ্রহণ করেছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।

ট্যাগ: করোনাকরোনা ভ্যাকসিনকরোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচনকে সামনে রেখে আইনজীবীদের দুই গ্রুপের সংঘর্ষ

পরবর্তী

চুয়েটে পুরকৌশল খাতের অগ্রগতি বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স শুরু

পরবর্তী
চুয়েটে পুরকৌশল খাতের অগ্রগতি বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়েটে পুরকৌশল খাতের অগ্রগতি বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স শুরু

রাজু আলীম বক্তৃতা দিচ্ছেন, ৫ মার্চ জন্মদিন উপলক্ষে. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ মার্চ রাজু আলীমের জন্মদিন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, যা জানা গেল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT