চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিন নিয়েছেন প্রায় ৩৮ লাখ মানুষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৮ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২১
- লিড নিউজ, - সেমি লিড, স্বাস্থ্য
A A
বাংলাদেশে করোনাভাইরাসের টিকা নেওয়া একজন ব্যক্তি, স্বাস্থ্যকর্মী পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে এখন পর্যন্ত প্রায় ৩৮ লাখ মানুষ (৩৭ লাখ ৮৯ হাজার ৩৫২) করোনা ভ্যাকসিন নিয়েছেন। এরমধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে মোট ৮৪৮ জনের। পাশাপাশি এ পর্যন্ত করোনার ভ্যাকসিন নিতে অনলাইনে নিবন্ধন করেছেন ৫০ লাখ ১৭ হাজার ৮০৪ জন।

গত ২৪ ঘণ্টায় মোট ভ্যাকসিন নিয়েছেন ১ লাখ ৭ হাজার ২০০ জন। তাদের মধ্যে পুরুষ ৬৫ হাজার ৪৩০ ও মহিলা ৪১ হাজার ৭৭০ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়: ঢাকায় ১১ লাখ ৮৯ হাজার ৪৯৮ জন, ময়মনসিংহে ১ লাখ ৫৯ হাজার ১১৬ জন, চট্টগ্রামে ৮ লাখ ৪ হাজার ৫০৪ জন, রাজশাহীতে ৪ লাখ ১০ হাজার ৪৮০ জন, রংপুরে ৩ লাখ ৪৫ হাজার ৭১৯ জন, খুলনায় ৪ লাখ ৮৭ হাজার ৩৩৩ জন, বরিশালে ১ লাখ ৭৩ হাজার ১৬১ জন এবং সিলেট বিভাগে ২ লাখ ১৯ হাজার ৫৪১ জন করোনা টিকা নিয়েছেন।

রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ সারা দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ টিকা দেয়া হচ্ছে। টিকাদানের প্রথম দিন মোট ৩১ হাজার ১৬০ জনকে টিকা দেয়া হয় বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছিল।

বর্তমানে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ৭০ লাখ ডোজ রয়েছে এবং করোনার টিকা নিতে চাইলে www.surokkha.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন। সেসময় দুই দিনে মোট ৫৬৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়।

বাংলাদেশে এই ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ না হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণ করা হয়। কারও মধ্যে গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দেওয়ায় পরিকল্পনা মত ৭ ফেব্রুয়ারি থেকে গণ ভ্যাকসিন দেয়া শুরু হয়।

এরমধ্যে আজ বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকা গ্রহণ করেছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।

ট্যাগ: করোনা টিকাকরোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘৭ মার্চের ভাষণে বাঙালির স্বাধীকার আন্দোলন রূপ নেয় স্বাধীনতার সংগ্রামে’

পরবর্তী

উইঘুরদের ওপর গণহত্যার অভিযোগ হাস্যকর, অযৌক্তিক ও সম্পূর্ণ মিথ্যা: চীন

পরবর্তী
চীন সরকারের একজন কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

উইঘুরদের ওপর গণহত্যার অভিযোগ হাস্যকর, অযৌক্তিক ও সম্পূর্ণ মিথ্যা: চীন

বিভিন্ন দল ও সংগঠনের সদস্যরা ৭ মার্চের ঐতিহাসিক স্মৃতির অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে বিভিন্ন দল ও সংগঠনের ঐতিহাসিক ৭ মার্চ পালন

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT