চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিন নিয়েও ব্যঙ্গ শুনেছি, জবাবটা ভ্যাকসিনই দিয়েছে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী ভাষণে বসে আছেন, পেছনে সংসদ সদস্যরা উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের ধাক্কা সামলাতে আমরা ৩১ দফা নির্দেশনা দিয়েছি, সঙ্গে প্রণোদনাতো ছিলোই।  করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে আলোচনা শুরু হলে আমরা অগ্রিম টাকা দিয়ে ভ্যাকসিন বুকিং দিয়েছি। ভ্যাকসিন নিয়ে অনেক ব্যঙ্গ শুনেছি। এখনতো ভ্যাকসিন এসেছে। ভ্যাকসিন নিজেই সেসবের উত্তর দিয়েছে। তাদের মুখে থাপ্পড় পড়েছে।

একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশনে প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) এবং মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাব শেষে একথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, একটানা ক্ষমতায় থাকার জন্য উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হয়েছে।  আগে বাংলাদেশ ভিক্ষার ঝুলি নিয়েই চলতো।  করোনায় অনেক দেশ অনেক কিছু কাটছাঁট করেছে। আমরা তা করিনি।

তিনি যোগ করেন, দক্ষিণ এশিয়ায় জিডিপিতে বাংলাদেশই এক নাম্বারে আছে। ভূমিহীনদের ঘর করে দেওয়ার ব্যবস্থা নিয়েছি।  কেউ ভূমিহীন থাকবে না, সেটাই আমাদের লক্ষ্য। দারিদ্রতা দূর করতে একটা ঠিকানা থাকতে হয়।  ঘরই আয়ের সুযোগ করে দেয়। উন্নয়নের কাজ আমরা ডিজিটালি করে যেতে পারছি।

প্রধানমন্ত্রী বলেন, একটা ভালো কাজ হয়েছে যে, রেজাল্টটা দেওয়া হয়েছে। এখন তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। এখন অনেক নিয়ন্ত্রণে আছে করোনাভাইরাস। আরো নিয়ন্ত্রণে এলে স্কুল কলেজ খুলে দেওয়া হবে। মাদ্রাসার শিক্ষার্থীরা যেন কাজ পায় সেই ব্যবস্থা নিচ্ছি।  মেডিক্যাল সায়েন্সে আরো লোক দরকার।

দেশে নতুন নতুন প্লেন কেনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এতগুলো প্লেন কিনলাম কিন্তু করোনার জন্য চালাতে পারলাম না।  আগে প্লেনের ঝড়ঝড়ে অবস্থা ছিলো, পানি পড়তো, এন্টারটেইনমেন্টের কোনো সুযোগ ছিলো না।  মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা বিএনপির জন্মগত চরিত্র।

সারাবিশ্ব থেকে সম্পূর্ণভাবে করোনাভাইরাস না যাওয়া পর্যন্ত ভ্যাকসিন নিলেও মাস্ক পড়ে থাকতে হবে ও স্বাস্থ্যসুরক্ষা মেনে চলতে হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

পদ্মাসেতু নিয়ে যারা কথা বলেছে তাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সেতু না থাকলে তো নৌপথেই যেতে হবে। তখন তো নৌকাতেই উঠতে হবে। তাই জোড়াতালি দিয়ে বানানো পদ্মাসেতুতে না উঠলে সমাধান কী? অবশ্য আমাদের নৌকা অনেক বড়।  নৌকায় সবাইকেই নেবো, তবে বেছে নেবো কেউ যেন সেটা ফুটা না করে।

ট্যাগ: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনামুজিববর্ষসংসদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভালোবাসা দিবসের বিশেষ চমক ‘গোলমরিচ’

পরবর্তী

টেকনাফে ১০টি আগ্নেয়াস্ত্রসহ দুই রোহিঙ্গা আটক

পরবর্তী
রোহিঙ্গা দুই ব্যক্তি আটক, তাদের সঙ্গে আগ্নেয়াস্ত্র রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফে ১০টি আগ্নেয়াস্ত্রসহ দুই রোহিঙ্গা আটক

নিউইয়র্কে তুষারপাতের কারণে জনজীবন বিপর্যস্ত, গাড়ি ও রাস্তায় তুষার জমে রয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় দু’ফুট উচ্চতার তুষারপাতে নিউইয়র্কে জনজীবন বিপর্যস্ত

সর্বশেষ

বাংলাদেশের হাইকোর্ট ভবন, শান্তিপূর্ণ পরিবেশে সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

আগস্ট ৩১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে কৃষি প্রণোদনায় অনিয়মের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬

যশোরের হরিণার বিলে তিন দশকেও কাটেনি জলাবদ্ধতা

আগস্ট ৩১, ২০২৬

পাইলটের পোশাকে বিমানবন্দরে, তৌসিফকে ঘিরে কৌতূহল!

আগস্ট ৩১, ২০২৬

নতুন দায়িত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT