চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোলায় প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, দফায় দফায় মিছিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০১৯
- সেমি লিড, জনপদ, ভোলা
A A
ভোলা-দাবি মেনে নিলো প্রশাসন

ফাইল ছবি

ভোলায় ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে সংঘর্ষের ঘটনায় ৪ জন নিহত হওয়ার পর আরও বড় আন্দোলনের হুমকি দিয়েছে হঠাৎ গঠিত ‘মুসলিম ঐক্য পরিষদ’।

ভোলার এসপি ও থানার ওসিদের প্রত্যাহার এবং ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরসহ ৬ দফা দাবি জানিয়েছে তারা। এসব দাবি মেনে নিতে প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছে।

মুসলিম ঐক্য পরিষদের ছয় দফা দাবি হলো
১. জেলা ও থানা থেকে এসপি এবং ওসিদের প্রত্যাহার করতে হবে
২. ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করার অনুমতি দিতে হবে
৩. আহত লোকজনের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে
৪. নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সাহায্য দিতে হবে
৫. অভিযুক্ত বিপ্লব চন্দ্র শুভর সঙ্গে যারা জড়িত, তাদের ফাঁসি দিতে হবে
৬. গ্রেপ্তার করা ব্যক্তিদের মুক্তি দিতে হবে

Banglabid

এর আগে শনিবার ভোলার বোরহানউদ্দীনে প্রথমে সনাতন ধর্মাবলম্বী এক যুবকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়। এরপর সেখানে পোস্ট দিয়ে উস্কে দেওয়া হয় ধর্মপ্রাণ মানুষদের। গুজবের পালে হাওয়া দিয়ে রোববার পরিস্থিতি এমন অবস্থায় নিয়ে যাওয়া হয় যে পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি করতে বাধ্য হয় পুলিশ।

এখন তারা একটি সংগঠনের ব্যানারে হুমকি দিচ্ছে আরও বড় আন্দোলনের। যে যুবকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে মানুষকে উস্কানি দেয়া হয়েছিলো তার ফাঁসিসহ ৬ দফা ঘোষণা করেছে নবগঠিত মুসলিম ঐক্য পরিষদ।

সোমবার এক সংবাদ সম্মেলনে এ ৬ দফা পেশ করেন মুসলিম ঐক্য পরিষদের যুগ্ম সচিব মাওলানা মিজানুর রহমান। সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ মিছিল বের করে তারা।

Reneta

এছাড়া এখন সার্বিক পরিস্থিতি শান্ত থাকলেও পুলিশি প্রহরার মধ্যে ভোলায় দফায় দফায় মিছিল চলছে।

অন্যদিকে বোরহানউদ্দীনে রোববার ৪ জন নিহত হওয়ার ঘটনায় অজ্ঞাত ৪ থেকে ৫ হাজার জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। রক্তাক্ত ওই ঘটনায় আহত হন পুলিশসহ ১শ’র বেশি মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভোলাসংঘর্ষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাশ্মীর সীমান্তে গোলাবর্ষণ: একে অপরকে দুষছে ভারত-পাকিস্তান

পরবর্তী

প্রিন্স উইলিয়াম ও হ্যারির সম্পর্কে ফাটল

পরবর্তী

প্রিন্স উইলিয়াম ও হ্যারির সম্পর্কে ফাটল

বুয়েট শিক্ষার্থী-সিসিটিভি-আবরারকে জেরা-বুয়েট ছাত্রলীগের সহ-সম্পাদক

হল আতঙ্ক!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন, প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

প্রথম দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যে বার্তা ইরানের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT