চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোট ডাকাতি না হলে গতবারই তাবিথ বিজয়ী হতেন: রিজভী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৮
রাজনীতি
A A
BNP

বিগত নির্বাচনটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতো, যদি ভোট ডাকাতি না হতো তাহলে তাবিথ আউয়াল বিপুল ভোটে বিজয়ী হতেন বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

রিজভী বলেন, আপনারা ইতোমধ্যে জেনেছেন-বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে গতরাতে বিএনপি’র মনোনয়ন বোর্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ-নির্বাচনে মেয়র পদে তরুণ, সমাজসেবক, দেশ বিদেশে উচ্চ শিক্ষাপ্রাপ্ত ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব তাবিথ আউয়ালকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করেছে। বিগত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনেও তিনি বিএনপি’র প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেসময় তিনি নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে ব্যাপক সাড়া জাগিয়েছিলেন। জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে তিনি নারী-পুরুষসহ সাধারণ ভোটারদের মন জয় করতে সক্ষম হয়েছিলেন। তার প্রচারণায় মুগ্ধ হয়েছিলেন ঢাকাবাসী।

Banglabid

তিনি বলেন, আপনারা দেখেছেন মাত্র দু’ঘণ্টার ভোটে তাবিথ আউয়াল তিন লাখের অধিক ভোট পেয়েছিলেন। ক্ষমতাসীন দলের ক্যাডাররা ভোটের বাকি সময়ে ভোট কেন্দ্র দখল করে জাল ভোটের মহৌৎসব চালিয়ে তৎকালীন নির্বাচন কমিশনের সহায়তায় মাত্র অল্প ভোটের ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে। তবে এবার যদি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে নির্বাচন কমিশন আন্তরিক হয় তাহলে তাবিথ আউয়াল জনগণের বিপুল ভোটে বিজয়ী হবেন।

তাবিথ আউয়ালের সুনাম করে রিজভী বলেন, অত্যন্ত সহৃদয়, সদালাপী, নম্র ও অন্যের প্রতি আন্তরিক তাবিথ আউয়াল জনগণের সাথে মিশে যেভাবে কৃতিত্বের সাথে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকেন তাতে তিনি আধুনিক ঢাকা গড়তে সক্ষম হবেন বলেই জনগণ বিশ্বাস করে।

এসময় তিনি জাতীয়তাবাদী দল-বিএনপি’র পক্ষ থেকে ডিএনসিসি নির্বাচনে তাবিথ আউয়াল এর পক্ষে ২০ দলীয় জোটসহ সাধারণ জনগণকে তার পাশে দাঁড়াতে ও ভোট দিতে আহবান জানান।।

Reneta

রিজভী বলেন, বর্তমান দু:সময়ে জনগণ যেভাবে যখন তখন আতঙ্কের শিহরণ অনুভব করছে, দেশে চারিদিকে যে অরাজক পরিস্থিতি বিদ্যমান, যেভাবে লোভ-লালসা, ব্যাংক ডাকাতি, রাহাজানি, আর্থিক খাতে লুটপাট অনন্ত চলমান রাখা হয়েছে, নারীরা যেভাবে লাঞ্ছিত ও পৈশাচিকতার শিকার হচ্ছেন, যেভাবে শিশুরাও পাশবিকতার শিকার হচ্ছে, যেভাবে গুম, খুন, অপহরণ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের হিড়িক চলছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যেভাবে জনগণের নাভিশ্বাস উঠছে, বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের মাধ্যমে যেভাবে গ্রেফতার ও অত্যাচার-নির্যাতনের হিড়িক চলছে, তাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন সরকার আদৌ সুষ্ঠু করবে কী না তা নিয়ে জনমনে সংশয় রয়েছে।

রিজভী আশংকা প্রকাশ করে বলেন, বর্তমান সিইসি আবারো আরেকটি নীল নকশা ও ভোট ডাকাতির নির্বাচন সম্পন্ন করে কী না সে প্রশ্ন মানুষের মুখে মুখে। বর্তমান ইসির অধীনে সাম্প্রতিক কালের নির্বাচন গুলো হয়েছে সেরা প্রহসন। আমি বিএনপি’র পক্ষ থেকে সিইসিসহ নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানাচ্ছি-ডিএনসি নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে দ্রুত লেবেল প্লেয়িং ফিল্ড তৈরীর উদ্যোগ নিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাবিথ আউয়াল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিসিএস পুলিশ দম্পতির চ্যালেঞ্জ জয়ের গল্প

পরবর্তী

যিশু-অপর্ণা ও মাজনুনকে নিয়ে ‘ভুবন মাঝি’ নির্মাতার থ্রিলার

পরবর্তী
অপর্ণা-যিশু

যিশু-অপর্ণা ও মাজনুনকে নিয়ে ‘ভুবন মাঝি' নির্মাতার থ্রিলার

অস্ট্রেলিয়ায় আলো ছড়াচ্ছেন শারাপোভা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোববার জশনে জুলুছ, ঢাকার যে পথগুলোতে হবে শোভাযাত্রা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংকটে জ্বালানি বিল বেড়েছে ৪-৫ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী নিয়ে শায়খ সুদাইসের বার্তা

আগস্ট ২২, ২০২৬

সাফের আগে আরও ‘প্রস্তুতি ম্যাচের’ পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দুর্ঘটনায় মা-বাবা-বোন হারাল দুই শিশু, মৃত্যুর খবর এখনো জানে না তারা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT