চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোট ডাকাতি আড়াল করতেই উৎসব করছে আওয়ামী লীগ: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩১ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৯
রাজনীতি
A A
বিএনপি-আওয়ামী লীগ-বিজয় মিছিল-ভোট ডাকাতি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতি আড়াল করতেই আওয়ামী লীগ আজ বিজয় উৎসব করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৪ তম জন্মদিন উপলক্ষে তার মাজারে শ্রদ্ধার্ঘ অর্পণ শেষে এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন: ৩০ ডিসেম্বরের ভোট ডাকাতি ঢাকতে, জনগণের দৃষ্টি অন্যদিকে নিতেই আওয়ামী লীগ ভোট বিজয়ের উৎসব করছে। এতেই প্রমাণ হয়, গণতন্ত্রের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই।

বিএনপি মহাসচিব বলেন: ৩০ ডিসেম্বর গণতন্ত্রের পরাজয় হয়েছে। আর আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয় হয়েছে। কারণ আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

তিনি বলেন: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মূল অবদান ছিল, একদলীয় শাসন ব্যবস্থা থেকে দেশকে বহুদলীয় শাসন ব্যবস্থায় নিয়ে আসা। তিনি গণতন্ত্রের বহুমাত্রিকতাকে সামনে নিয়ে এসেছিলেন। গণতন্ত্র, ভোট প্রদানের অধিকার, সর্বোপরি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। আজকে আমাদের দুর্ভাগ্য যে এই মহান ব্যক্তির জন্মদিনের দিনেই আওয়ামী লীগ তাদের ভয়াবহ ভোট ডাকাতির মধ্যে দিয়ে যে ক্ষমতা দখল করেছে সেটার উৎসব পালন করছে।বিএনপি-আওয়ামী লীগ-বিজয় মিছিল-ভোট ডাকাতি

বিএনপির এই নেতা বলেন: এখান থেকেই বোঝা যায় প্রকৃতপক্ষে গণতন্ত্রের প্রতি আওয়ামী লীগের কোন শ্রদ্ধা নেই। তারা গণতন্ত্রের কথা মুখে বলে কিন্তু বিশ্বাস করে না। অতীতেও তারা একইভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন: জাতীয় ঐক্যফ্রন্ট আছে। ২০ দলীয় জোটও আছে। আমাদের মাঝে কোনো টানাপোড়েন নেই।

অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আবদুল মঈন খানসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: আওয়ামী লীগএকাদশ জাতীয় নির্বাচনজিয়াউর রহমানবিএনপিলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রীলঙ্কা সিরিজের আগে নতুন বিপদে অস্ট্রেলিয়া

পরবর্তী

মেক্সিকোয় তেলের পাইপ লাইন বিস্ফোরণে বহু হতাহত

পরবর্তী
মেক্সিকো-তেলের পাইপলাইনে বিস্ফোরণ

মেক্সিকোয় তেলের পাইপ লাইন বিস্ফোরণে বহু হতাহত

এরশাদ-এরশাদের মৃত্যু-শোক

মেডিক্যাল চেকআপের জন্য সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT