চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভূতের আস্তানা’ ভাঙতে হবে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৪৭ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৯
সম্পাদকীয়
A A

বিশ্ববিদ্যালয় যেকোনো দেশের শিক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে বিভিন্ন সময়ের সার্বিক কর্মকাণ্ডে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা নানাভাবে প্রশ্নবিদ্ধ করেছে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাহাঙ্গীরনগরসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ প্রতিষ্ঠানের বিরুদ্ধে যখন এমন জালিয়াতি আর দুর্নীতির অভিযোগ ওঠে, তখন তা চরম শঙ্কার বিষয় হয়ে দাঁড়ায়।

তবে আশার কথা; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প থেকে কথিত কমিশন দাবির অভিযোগ আসার পর ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী ছাত্র সংগঠন ছাত্রলীগের শীর্ষ দুই নেতাকে তাদের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। এটা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। তবে এখনও এই ঘটনায় অভিযোগ, পাল্টা অভিযোগ চলছে। গণমাধ্যমে এ বিষয়ে নানা পক্ষের বক্তব্য প্রচার হচ্ছে। এসব বিষয়ও খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

আবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধেও রয়েছে নানান অভিযোগ। প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর দাবি, ‘ঢাবির ভাগ্যাকাশে জেঁকে বসেছে দুর্নীতি ও জালিয়াতির ভূত। এই ভূতকে তাড়াতে না পারলে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ অন্ধকার।’ এই ভূত তাড়াতে ‘ওঝা’ হয়ে অভিনব কর্মসূচিও পালন করেছে তারা।

Banglabid

এছাড়াও জগন্নাথ, বেগম রোকেয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেও সম্প্রতি নানা ধরনের অভিযোগ উঠেছে। আরও অনেক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেও এ ধরনের অভিযোগ আছে।

তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্র সংগঠনগুলো পথ হারিয়ে উল্টো পথে হাঁটছে কেন? এই প্রশ্নের যৌক্তিক উত্তর এবং সমাধানের উপায় খুঁজতে হবে। কেননা দেশের সার্বিক উন্নয়নে এসব প্রতিষ্ঠানের ভূমিকা অনন্য। কিন্তু তাদের প্রশ্নবিদ্ধ ভাবমূর্তি আমাদের ভাবিয়ে তোলে।

আমর মনে করি, এই বিষয়গুলো খতিয়ে দেখে জড়িতদের ‍বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এসব প্রতিষ্ঠানকে সব ধরণের বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্র সংগঠনঢাকা বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয়সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT