চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভুবন মাঝি’ উৎ​সর্গ করা হলো কালিকাপ্রসাদকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২১ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৭
বিনোদন
A A
‘ভুবন মাঝি’ ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায় ও অপর্ণা

‘ভুবন মাঝি’ ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায় ও অপর্ণা

‘ভুবন মাঝি’ ছবিটি উৎ​সর্গ করা হলো সদ্য প্রয়াত ভারতের বাংলা গানের এ সময়ের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক এবং দোহার ব্যান্ডের শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে। শিগগিরই ছবির গোড়াতে তা যুক্ত করা হবে। আজ ‘ভুবন মাঝি’ ছবির প্রতিটি প্রদর্শনীর শুরুতে কালিকাপ্রসাদ ভট্টাচার্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

‘ভুবন মাঝি’ ছবির একটি বাদে সবকটি গানের সুর ও সংগীতায়োজন করেছেন কালিকাপ্রসাদ ভট্টাচার্য। ছবির ইদানিং খুব জনপ্রিয় হওয়া ‘আমি তোমারই নাম গাই’ গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি।

কালিকাপ্রসাদ ভট্টাচার্যের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য সন্ধ্যায় কলকাতায় গিয়ে পৌঁছেছেন ‘ভুবন মাঝি’ ছবির পরিচালক ফাখরুল আরেফীন খান।

Banglabid

কলকাতা থেকে মুঠোফোনে তিনি জানান, কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। তিনি সেখানেই যাচ্ছেন। এরপর তিনি প্রয়াত এই শিল্পীর পরিবারের সঙ্গে দেখা করবেন। শুক্রবার দেশে ফিরবেন তিনি।

গত বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে স্ত্রী ঋতুচেতা গোস্বামী আর মেয়ে আশাবরীর সঙ্গে কালিকাপ্রসাদ ভট্টাচার্য।

আগেই জানানো হয়েছে, রাষ্ট্রীয় মর্যাদায় কেওড়াতলা মহাশ্মশানে সংগীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যের শেষকৃত্য সম্পন্ন করার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন কালিকাপ্রসাদ ভট্টাচার্য (৪৭)। পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, আজ মঙ্গলবার সকালে গাড়িতে চড়ে কলকাতা থেকে সিউড়িতে অনুষ্ঠানে গান গাওয়ার জন্য যাচ্ছিলেন তিনি। সকাল নয়টা নাগাদ হুগলির গুরাপে ২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে।

Reneta

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে আজ বিকালে কালিকাপ্রসাদের দেহ নিয়ে আসা হয় তাঁর সন্তোষপুরের বাড়িতে। পথে নবান্নের সামনে তাঁকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকাল সাড়ে চারটায় তাঁর দেহ রবীন্দ্রসদনে নিয়ে আসা হয়। সাধারণ মানুষের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সন্ধ্যা পর্যন্ত কালিকাপ্রসাদের দেহ সেখানে রাখা হয়।

‘ভুবন মাঝি’ ছবির ‘আমি তোমারই নাম গাই’ গানটিতে কণ্ঠ দিয়েছেন কালিকাপ্রসাদ ভট্টাচার্য

https://www.youtube.com/watch?v=mAhBg65a5FE

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কালিকাপ্রসাদ ভট্টাচার্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT