চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুটানকে একহালি গোলে বাড়ির পথ দেখাল নেপাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানের বিপক্ষে ২-১ গোলের ‘অপ্রত্যাশিত’ হারটা নেপালকে তাঁতিয়ে রেখেছিল হয়ত। পরের ম্যাচে ভুটানের বিপক্ষে তেড়েফুঁড়ে খেলা যেন সেটিরই ফল! র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা প্রতিবেশী দেশটির বিপক্ষে রীতিমত ছেলেখেলা করে এবারের সাফে নিজেদের প্রথম জয় তুলে সেমির স্বপ্ন বাঁচিয়ে রেখেছে নেপাল।

সাফ সুজুকি কাপে বৃহস্পতিবার ভুটানকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে টুর্নামেন্টের একবারের চ্যাম্পিয়ন নেপাল। সেমিতে যেতে হলে গ্রুপ ‘এ’তে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে অন্তত একটি পয়েন্ট পেতেই হবে দলটির।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একচেটিয়া খেলে ২১ মিনিটের মধ্যেই ম্যাচের দখল নেয় নেপাল। সময়টাতে সুনীল বালের কর্নার থেকে হেডে গোল করেন ডিফেন্ডার অনন্ত তামাং।

পরের ৪৫ মিনিটে প্রতিপক্ষের জালে আরও তিন গোল জড়ায় নেপাল। যদিও ৬৫ মিনিটে সমতা প্রায় ফিরিয়েই ফেলেছিল ভুটান। চেনচো গেলতেসেনের পাস ধরে সেন্ডা দর্জি গোল করলেন আটকা পড়ে যান অফসাইডের ফাঁদে।

পাঁচ মিনিট পরেই ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় ভুটানিজরা। নিজেদের ডি-বক্সে নিরঞ্জন খাদকাকে ফাউল করে নিমা ওয়াংডি নিজে লাল কার্ড তো দেখেছেনই, সঙ্গে উপহার দিয়েছেন পেনাল্টি। বিমল ঘাটরি মাগারের স্পটকিক অবশ্য ভুটান গোলরক্ষক ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু ফিরতি বলে শট নিয়ে ব্যবধান ২-০ করেন পুরো ম্যাচে দারুণ খেলে নিজের প্রথম আন্তর্জাতিক গোল পাওয়া মিডফিল্ডার সুনীল বালে।

ম্যাচের ৭৬ মিনিটে বদলি হয়ে নেমেছিলেন ভারত খাওয়াস। নেমেই তিন মিনিট বাদে প্রথম শটে নেপালিদের ৩-০তে এগিয়ে দেন এ ফরোয়ার্ড। আর নির্ধারিত সময়ের ২ মিনিট আগে সুনীল বালের কর্নার শট আরেক বদলি খেলোয়াড় নিরঞ্জন খাদকার হেড ঘুরে জালে জড়ালে বড় জয়ই পায় ২০১৩ সালের সাউথ এশিয়ান চ্যাম্পিয়নরা।

ট্যাগ: লিড স্পোর্টসসাফ চ্যাম্পিয়নশিপ-২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ইতিহাসের উপহাস’

পরবর্তী

৩৯তম বিসিএস প্রিলিমিনারি’র ফল প্রকাশ

পরবর্তী

৩৯তম বিসিএস প্রিলিমিনারি’র ফল প্রকাশ

নীল সাগরে চড়ে উত্তরবঙ্গ সফরে আওয়ামী লীগের প্রতিনিধি দল

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT