চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিয়ারিয়ালের হারে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে শাখতার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ০৪, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

লিভারপুলের কাছে হোম ও অ্যাওয়ে ম্যাচে হেরে সেমিফাইনালেই থেমেছে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্নযাত্রা। জুভেন্টাস ও বায়ার্ন মিউনিখকে হারিয়ে শেষ চারে আসা দলটির হারে শাখতার দোনেৎস্কের কপাল খুলেছে। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট কেটে ফেলেছে ইউক্রেনের ক্লাবটি।

নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে ৩২টি দল অংশ নেয়। ইউরোপের শীর্ষ ১০টি ঘরোয়া লিগের শিরোপাজয়ী ক্লাব সরাসরি গ্রুপপর্বে খেলার সুযোগ পায়।

লা লিগার পয়েন্ট টেবিলে সেরা চার দল চ্যাম্পিয়ন্স লিগে খেলে। বর্তমানে টেবিলের সাত নম্বরে থাকা ভিয়ারিয়াল এবার চ্যাম্পিয়ন হলে সামনের চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমে খেলার একটা সম্ভাবনা ছিল। কারণ শিরোপা জেতা দল সরাসরি পরের মৌসুমে পা রাখতে পারে। স্প্যানিশ ক্লাবটি এবার তাক লাগিয়ে সেমিতে গেলেও পরের আসরে খেলতে পারছে না।

Banglabid

ভিয়ারিয়ালের হারে কীভাবে শাখতারের ভাগ্য সুপ্রসন্ন হল, সেটির একটা ভিন্ন প্রেক্ষাপট আছে। ইউক্রেনে সামরিক অভিযানের প্রেক্ষিতে রাশিয়াকে আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল থেকে নিষিদ্ধ করেছে ফিফা এবং উয়েফা। ইউরোপের শীর্ষ ১০ লিগের একটি হওয়ার পরও রাশিয়ার লিগের শিরোপাজয়ী জেনিত সেন্ট পিটার্সবুর্গ সেজন্য চ্যাম্পিয়ন্স লিগের পরের মৌসুমে খেলতে পারবে না।

রাশিয়ার কোনো ক্লাব চ্যাম্পিয়ন্স লিগে খেলতে না পারায় প্রথমে লাভবান হয় স্কটল্যান্ড। ইউরোপের ক্লাব ফুটবলে দেশটির ক্লাবের অবস্থান ১১তম স্থানে থাকায় তাদের ভাগ্য খুলেছে।

লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ অবধারিতভাবেই চ্যাম্পিয়ন্স লিগে আগামীবার খেলছে। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। শিরোপা লড়াইয়ে থাকা এ দুদলের নিজেদের লিগে সেরা চারে থাকাটা আপাতদৃষ্টিতে নিশ্চিত। চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য সেটাই যথেষ্ট। প্রিমিয়ার লিগের সেরা চার দল পরের আসরে সরাসরি কোয়ালিফাই করে।

Reneta

ইউরোপের ক্লাব ফুটবলে ১২তম স্থানে আছে ইউক্রেনের ফুটবল লিগ। রাশিয়ার সামরিক অভিযানের মুখে লিগের ২০২১-২২ মৌসুম পরিত্যক্ত হয়েছে চ্যাম্পিয়ন নির্ধারিত হওয়া ছাড়াই। লিগ কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছিল, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পয়েন্ট টেবিলের যে অবস্থা, সেটিকেই চূড়ান্ত বলে বিবেচনা করা হবে। কাউকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হবে না।

মৌসুম বাধাগ্রস্ত হওয়ার আগে ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিল টপার ছিল শাখতার দোনেৎস্ক। সেমিফাইনাল থেকে ভিয়ারিয়াল বিদায় নেয়ায় তাই শাখতারের চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে উয়েফা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনইউক্রেনীয় ফুটবল লিগচ্যাম্পিয়ন্স লিগভিয়ারিয়ালরাশিয়ারাশিয়া-ইউক্রেন যুদ্ধশাখতার দোনেৎস্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন।

সহজ বাংলা ভাষায় লিখিত তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আগস্ট ১৭, ২০২৬

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT