চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিপি নুরের বিরুদ্ধে এবার ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

ডিজিটাল সিকিউরিটি আইনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর ভিপি নুরুল হক নুর ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গত ২৬ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহন্নাথ হল শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক এবং হল সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক অর্ণব হোড়।

শনিবার ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন: আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর তথ্য প্রকাশের অভিযোগ আনা হয়েছে মামলায়।

গত ২৬ ডিসেম্বর মামলাটি নথিভুক্ত করা হয়েছে জানিয়ে হুমায়ুন কবির বলেন: আমরা মামলাটি তদন্ত করছি। তথ্য প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি জোনের অতিরিক্ত কমিশনার (এডিসি) আবদুল্লাহিল কাফী চ্যানেল আই অনলাইনকে বলেন: নুর ও রাশেদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উসকানি ও অপপ্রচার চালানোর অভিযোগে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ডিজিটাল সিকিউরিটি আইনের ২৫, ২৬, ২৯ ও ৩১ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ণব হোড় নামের এক শিক্ষার্থী।

মামলা দায়েরকারী অর্ণব হোড় বলেন: হামলার দিন নুর ও রাশেদ ফেসবুক লাইভে এসে গুজব ছড়ায়। এছাড়া ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়িয়েছে।

এর আগে গত ২৫ ডিসেম্বর বুধবার নুরসহ ২৯ জনের বিরুদ্ধে ছিনতাই, হত্যাচেষ্টা ও হামলার অভিযোগ এনে মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্র ডিএম সাব্বির হোসেন।

এছাড়াও গত সোমবার রাতে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও ৩৫ জনকে আসামি করে মামলা করেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রইচ উদ্দিন।

হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ৩৭ জনকে আসামি করে মঙ্গলবার রাতে নুরের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়।

রোববার দুপুরে ডাকসু ভবনের ভেতরে এবং বাইরে ভিপি নুর এবং তার সহযোগীদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চ হামলা চালায়। প্রায় আধঘণ্টা চলে সেই হামলা। এতে ভিপি নুরসহ আহত হয় অন্তত ১৫ জন।

হামলার প্রায় এক ঘণ্টা পর ঢাবি প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী ঘটনাস্থলে গিয়ে ভিপি নুর ও তার সহযোগীদের উদ্ধার করেন। পরে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গুরুতর আহত কয়েকজন এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ট্যাগ: ডাকসু ভিপি নুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৌম্য ঝড়ের পরও হারল কুমিল্লা

পরবর্তী

বিধ্বস্ত উড়োজাহাজ থেকে বেঁচে ফিরেছেন অনেকে

পরবর্তী

বিধ্বস্ত উড়োজাহাজ থেকে বেঁচে ফিরেছেন অনেকে

‘মামা-চাচা তো হলাম, এবার বাবা হওয়া বাকি’

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT