চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিকারুননিসায় নতুন অধ্যক্ষ: হাইকোর্টের আদেশ মঙ্গলবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আদালত
A A

ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের নতুন অধ্যক্ষ ফওজিয়া রেজওয়ানার নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ জানিয়ে করা আবেদনের বিষয়ে মঙ্গলবার আদেশ দেবেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো.খাইরুল আলমের হাইকোর্ট বেঞ্চ শুনানির পর আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।

আবেদনের পক্ষে শুনানি করে আইনজীবী ইউনুস আলী আকন্দ নতুন অধ্যক্ষের নিয়োগ স্থগিতের আদেশ চান। তবে এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত বিষয়টি আগামীকাল আদেশের জন্য রাখতে আদালতে প্রার্থনা জানান।

Banglabid

তিনি আদালতকে বলেন, ‘আমরা আগে একটু দেখি, যে কোন আইনে অধ্যক্ষকে নিয়োগ দেওয়া হয়েছে।’

তখন আইনজীবী ইউনুস আলী আকন্দ আদলতকে বলেন, আগামীকাল তো নতুন অধ্যক্ষ কাজে যোগদান করে ফেলবেন। তাই আজই হাইকোর্টের এ বিষয়ে আদেশ দেওয়া উচিত।

এই পর্যায়ে আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবীকে বলেন, ‘আচ্ছা আমরা বিষয়টি আগামীকাল আদেশের জন্য রাখছি। তবে আগামীকাল আদেশ দেওয়ার আগ পর্যন্ত নতুন অধ্যক্ষের যোগদান না করার বিষয়টি আপনি নিশ্চিত করুন।’

Reneta

এর আগে আইনজীবী ইউনুস আলী আকন্দ তার করা একটি চলমান রিটে সম্পূরক এক আবেদনে নতুন অধ্যক্ষ ফওজিয়া রেজওয়ানার নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন। এই আবেদনে ফওজিয়া রেজওয়ানার নিয়োগ স্থগিত চাওয়া হয়।

ঢাকার সবুজবাগ সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালনরত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ফওজিয়া রেজওয়ানকে গতকাল রোববার ভিকারুননিসা নুন স্কুল ও কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই নিয়োগের প্রজ্ঞাপনও জারি করা হয়।

নিয়োগ আদেশে বলা হয়, ‘সরকারের প্রচলিত বিধি-বিধান ও আদেশ অনুসারে তার চাকরি নিয়ন্ত্রণ হবে।  তিনি নিজ বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতা গ্রহণ করবেন এবং পদ সংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

প্রতিষ্ঠান কর্তৃক বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোনো বাড়ি ভাড়া ভাতা পাবেন না। সরকারি বাসায় বসবাস করলে বাড়ি ভাড়াসহ যাবতীয় সরকারি পাওনা নিজ দায়িত্বে ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে জমা দেবেন।’

গত বছর এই শিক্ষা প্রতিষ্ঠানের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতির মুখে ভিকারুননিসার তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌসসহ তিন শিক্ষককে সরিয়ে দেওয়া হয়।

তারপর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব চালিয়ে আসছিলেন কলেজ শাখার অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক হাসিনা বেগম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যক্ষ ফওজিয়া রেজওয়ানাহাইকোর্ট বেঞ্চ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীর বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজে ভাঙচুর

পরবর্তী

‘কে হবে মাসুদ রানা’র গ্র্যান্ড ফিনালে নাচবেন বিচারকরা

পরবর্তী

'কে হবে মাসুদ রানা'র গ্র্যান্ড ফিনালে নাচবেন বিচারকরা

বৃষ্টি বোমার জন্য প্রস্তুত হচ্ছে সিডনিবাসী!

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT