চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাড়া নৈরাজ্যে যেভাবে চলছে রাজধানীর গণপরিবহন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৯ পূর্বাহ্ণ ১৬, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

গণপরিবহনে সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া নেয়াসহ কোনো জনভোগান্তি সহ্য করা হবে না বলে সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাফ জানিয়ে দিলেও  রাজধানীর বিভিন্ন রুটে তথাকথিত সিটিং সার্ভিস গাড়িগুলো অতিরিক্ত যাত্রী নিয়ে আগের মতোই বেশি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার রাজধানীর সাতরাস্তা মোড়ে পণ্য ও যাত্রীবাহী যানবাহনে অবৈধভাবে সংযোজিত বাম্পার, এঙ্গেল ও হুক অপসারণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে ওবায়দুল কাদের বলেন,  সিটিং সার্ভিস বন্ধে গণপরিবহনে শৃঙ্খলা ফেরার আগ পর্যন্ত বিআরটিএ এর চলমান অভিযান অব্যাহত থাকবে।

ভাড়ার নামে কোনো প্রকার বিশৃঙ্খলা মেনে নেয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।

Banglabid

রাজধানীর গুলশান নতুন বাজার থেকে মহাখালী-আগারগাঁও-গাবতলী হয়ে সাভার রুটে চলাচল করা অগ্রদূত পরিবহন এবং খিলগাঁও থেকে মিরপুর রুটের হিমাচল পরিবহনে লোকাল সার্ভিসের মতো অতিরিক্ত যাত্রী নিলেও রোববার আগের মতোই অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই গাড়ীগুলো এতদিন তথাকথিত সিটিং সার্ভিসের নামে বেশি ভাড়া আদায় করে আসলেও অতিরিক্ত যাত্রী নিতো না বলে যাত্রীরা জানিয়েছেন।

অতিরিক্ত ভাড়া আদায়ের কৌশল বন্ধ করতে গণপরিবহনে সিটিং, গেটলক ও স্পেশাল বাস সার্ভিস আজ থেকে বন্ধ হয়েছে। তবে সরকার এবং পরিবহন মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী রোববার রাজধানীর বিভিন্ন রুটে তথাকথিত সিটিং সার্ভিস গাড়িগুলো লোকালের মতো অতিরিক্ত যাত্রী নিলেও আগের মতোই বেশি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এর আগে গত ৪ এপ্রিল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সার্ভিস বন্ধ ঘোষণা করে ঢাকা পরিবহন মালিক সমিতি। ওই দিন সমিতির পক্ষ থেকে বিআরটিএ নির্ধারিত চার্ট অনুসরণ করে গণপরিবহনগুলোকে ভাড়া আদায়ের কথা বলা হয়। কিন্তু এতদিন সিটিং সার্ভিস হিসেবে চলা বেশিরভাগ গাড়ীতে বিআরটিএ’র চার্ট দেখা যায়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণপরিবহনসিটিং সার্ভিস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোথায় আমাদের সুশীল সমাজ?

পরবর্তী

গান করছেন আন্দ্রে রাসেল

পরবর্তী
আন্দ্রে রাসেল

গান করছেন আন্দ্রে রাসেল

নরসিংদীতে মাইক্রোবাস-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৪

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষকদের সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ে নতুন যে নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬
প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের নতুন মানচিত্রে হরমুজ প্রণালি এখন ‘মার্কিন ভূখণ্ড’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থবছরের সময় কেন বদলাচ্ছে বাংলাদেশের সরকার, লাভ-ক্ষতি কী হবে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে থেকে, কী নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT