চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাড়া নিয়ে আবার যেন নৈরাজ্য না হয়

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৩৮ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২২
সম্পাদকীয়
A A
ঢাকায় বাস চলাচল, যানজটের কারণে যানবাহন বন্ধ হয়ে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: জাকির সবুজ

বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ঠেকাতে ১১ রকমের বিধিনিষেধ আরোপ করেছে সরকার। যা আগামী বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়ার কথা। সেই বিধিনিষেধের মধ্যে অন্যতম গণপরিবহনে সক্ষমতার অর্ধেক আসন খালি রেখে চলাচল করতে হবে। এই নির্দেশনা মানতে গেলে নিশ্চিতভাবে করে বলা যায় মালিকরা ভাড়া বাড়িয়ে দেবেন।

আমরা জানি, জ্বালানির মূল্য বাড়ার পর মাত্র কিছুদিন আগেই সরকার বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়েছে। যার রেশ এখনো শেষ হয়নি। নিম্ন আয়ের মানুষকে সমস্যায় পড়তে হয়েছে। তার মধ্যে আবার দেশের বহু স্থানে বিআরটিএ নির্ধারিত ভাড়া না মানার হাজারো অভিযোগ আছে বাস মালিক-শ্রমিকদের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে নতুন করে অতিরিক্ত ভাড়া অনেকের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। আবার এটাও ঠিক, অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চললে মালিকরাও ক্ষতির মুখে পড়তে বাধ্য।

এই পরিস্থিতির মোকাবিলায় সরকারের কি সিদ্ধান্ত? তা এখনো জানা সম্ভব হয়নি। হয়তো আগামীকাল বুধবারের মধ্যেই এ নিয়ে নতুন নির্দেশনা জানানো হবে। তবে ভাড়া বাড়বে; সেটা গতবারের মতো ৬০ শতাংশ হোক বা অন্য কোনো অংশ। এরই মধ্যে মালিকরা দাবি করেছেন, ভাড়া বাড়াতেই হবে। না হলে তাদের পক্ষে সড়কে গাড়ি নামানো সম্ভব না। কারণ অর্ধেক আসন খালি রাখা হলেও তেল-মবিলসহ অন্যান খরচ পুরোটাই লাগে।

বাংলাদেশ রেলওয়ে আজ মঙ্গলবার এ বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়ে বলেছে, ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলবে। তবে ভাড়া বাড়ানো হবে না। আগের ভাড়াতেই চলবে। কিন্তু এদেশে যে পরিমাণ যাত্রী প্রতিদিন চলাচল করে, তার বেশিরভাগেই বেসরকারি মালিকানায় পরিচালিত গণপরিবহনে। বিশেষ করে সড়ক ও নৌ পথে। বাস মালিকদের মতো লঞ্চ মালিকরাও ভাড়া বাড়াতে বলেছে।

বাড়তি ভাড়া নিয়ে এমন সমস্যা মধ্যে আরেকটি প্রশ্নও উঠেছে। সেটা হলো এমনিতেই রাজধানী ঢাকাসহ বড় বড় শহরে পরিবহন সঙ্কট। বিশেষ করে অফিসে যাওয়া এবং আসার ক্ষেত্রে বহু বছর ধরে এটা বিরাট সমস্যা। এর মধ্যে বেশিরভাগ অফিস খোলা রেখে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চললে ঠিক সময়ে মানুষ তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে? বাসে স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব হবে?

আমরা মনে করি, সব ধরনের অফিস খোলা রাখার পর গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করে স্বাস্থ্যবিধি মেনে চলা কঠিন বিষয়। পাশাপাশি জনগণ ও পরিবহন মালিকদের আয়-ব্যয়ের সমন্বয় আরও কঠিন। এমন পরিস্থিতি সব দিক বিবেচনায় নিয়ে বাস্তবমুখি সিদ্ধান্ত নিতে হবে সরকারক

ট্যাগ: ওমিক্রনকরোনাকরোনাভাইরাসগণপরিবহনবাসভাড়াবিধিনিষেধস্বাস্থ্যবিধি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্যানেল নয়, একাই নির্বাচনে প্রার্থী হচ্ছেন নাসরিন

পরবর্তী

চাঁদপুরে আলোচিত ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

পরবর্তী
চাঁদপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার, পুলিশ escorting suspect. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে আলোচিত ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

দুটি পুরুষের ছবি, একজনের হাতে হাত, অন্যজনের মুখের দিকে তাকানো. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বজরঙ্গি ভাইজান ২’: ঘোষণা দিলেন সালমান, জানেন না কবীর

সর্বশেষ

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT