চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভাস্কর্য নিয়ে জল ঘোলা করতে চাইলে জল পরিষ্কার করে দেব’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৭ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যবিরোধীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ভাস্কর্য নিয়ে কোনো মহল যদি জল ঘোলা করতে আসে, তাহলে সেই জল পরিষ্কার করে দেব।

মঙ্গলবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

পুলিশে সর্বাধুনিক অপারেশনাল গিয়ার প্রচলনের বিষয় জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

Banglabid

সে সময় পুলিশ প্রধান বলেন, ‘‘সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে কোনো মহল যদি জল ঘোলা করার চেষ্টা করে, আমরা সেটা করতে দেবো না। জল পরিষ্কার করে দেব।’’

‘‘দুর্নীতি ও দুর্ব্যবহারের বিষয়ে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, সেগুলো নিয়ে ইতিমধ্যে আমরা কাজ করছি। দুর্নীতি ও দুর্ব্যবহারে বিরুদ্ধে যুদ্ধে আমরা জয়ী হবো।’’

তিনি আরও বলেন, ‘আমি সরাসরি বলি, যারা পুলিশে এসে দুর্নীতি করতে চান, তারা চাকরি ছেড়ে দেন। এর চেয়ে স্পষ্ট উচ্চারণ আর কি হতে পারে। অন্য কে কোথায় কী করল বাংলাদেশের মানুষের কাছে সেগুলো বিষয় না। কিন্তু পুলিশ বাহিনীর কেউ দুর্নীতি করবে এটা বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে না। দুর্নীতির জন্য পুলিশ বাহিনী না।’

Reneta

‘‘যারা ভবিষ্যতে পুলিশে আসবেন বলে ভাবছেন, তাদের কেউ বলবো আমি মনে যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকে; তাহলে আমাদের এখানে আসবেন না অন্য জায়গায় যান।’’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘থানা কোনো হত্যাকাণ্ডের পরিকল্পনা কেন্দ্র হতে পারে না, এটা আমরা বলতে পারি। থানা হচ্ছে মানুষের জীবন রক্ষা করার জন্য কাজ করবে। যদিও থানা নিয়ে অনেক অভিযোগ রয়েছে। তবে আমরা সেগুলো নিয়ে কাজ করছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইজিপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বপ্নের সেরা দলে মেসি-রোনালদো, ম্যারাডোনা-পেলে

পরবর্তী

চ্যানেল আইতে এবার ভার্চুয়াল ‘বিজয় মেলা’

পরবর্তী

চ্যানেল আইতে এবার ভার্চুয়াল 'বিজয় মেলা’

'কাল হো না হো'র ছোট্ট জিয়ার কথা মনে আছে?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন, প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

প্রথম দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যে বার্তা ইরানের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT