চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাসানচরে আরও ১ হাজার ৪৬৪ রোহিঙ্গা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২১
- সেমি লিড, কক্সবাজার
A A
ভাসানচরে রোহিঙ্গা শিবিরের বিস্তৃত দৃশ্য, নতুন বাসস্থান তৈরি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আরও প্রায় দেড় হাজার রোহিঙ্গাকে ভাসানচর পাঠানো হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে নৌবাহিনীর চারটি জাহাজে তাদের ভাসানচরে নেয়া হয়। 

জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পতেঙ্গা বোট ক্লাব থেকে ১ হাজার ৪৬৪ জন রোহিঙ্গাকে নিয়ে নৌবাহিনীর জাহাজগুলো রওনা হয়। স্থানান্তর প্রক্রিয়ার তৃতীয় দফায় এটি ছিল দ্বিতীয় ধাপ।

গতকাল তৃতীয় দফার প্রথম ধাপে ১ হাজার ৭৭৮ জনকে ভাসানচর নেয়া হয়। ফলে দু’দিনে ৩ হাজার ২৪২ রোহিঙ্গাকে তাদের নতুন আবাসস্থলের পাঠানো হলো। এর আগে গত ডিসেম্বর মাসে দুই দফায় ৩ হাজার ৪৪৬ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।

বাসস জানায়, ‘ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের পরিচালক নৌবাহিনীর কমডোর আবদুল্লাহ আল মামুন দুপুর সাড়ে ১২টায় ভাসানচরে রোহিঙ্গাদের গ্রহণ করেন। সেখান থেকে তাদের ওয়্যার হাউজে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সেখানে তাদের ব্রিফিং ও বিশেষ মোনাজাত করা হবে। এসব আনুষ্ঠানিকতা শেষে তাদের স্ব স্ব গৃহে পাঠিয়ে দেয়া হবে।’

এসব রোহিঙ্গাদের প্রথম দু’তিন দিন তৈরি খাবার দেয়া হবে। তারপর থেকে রেশন সামগ্রী নিয়ে তারা নিজেরা নিজেদের খাবার তৈরি করবে।

স্থানান্তর সংশ্লিষ্টরা জানান, আগামী ফেব্রুয়ারি মাসের ১৪/১৫ তারিখের দিকে চতুর্থ দফায় কাছাকাছি সংখ্যক রোহিঙ্গাকে ভাসানচর নিয়ে যাওয়া হবে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেকোন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া স্বাভাবিক: স্বাস্থ্যমন্ত্রী

পরবর্তী

রাজধানীতে নার্সের রহস্যজনক মৃত্যু

পরবর্তী
একজন নার্সের মৃতদেহ শোবার ঘরে পড়ে আছে, রহস্যজনক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে নার্সের রহস্যজনক মৃত্যু

সুবর্ণা নওয়াদী স্টার প্লাস অ্যাওয়ার্ড গ্রহণ করছেন, অন্যরা পাশে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টার প্লাস অ্যাওয়ার্ড পেলেন সুবর্ণা নওয়াদীর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT