চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাষা শহীদদের প্রতি যুবলীগের শ্রদ্ধা নিবেদন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪০ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২১
রাজনীতি
A A
শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছে যুবলীগের নেতাকর্মীরা ভাষা শহীদদের স্মরণে. Channel i News - চ্যানেল আই নিউজ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ৫২’র ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন যুবলীগ।

রোববার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও  সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী যুবলীগ শ্রদ্ধা নিবেদন করার পরে মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করার সময় মহানগর নেতাকর্মীর মধ্যে উপস্থিত ছিলেন: ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা ও সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু।

শ্রদ্ধা নিবেদন শেষ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, ভাষা শহীদদের আত্মাত্যাগ ও দীর্ঘ আন্দোলনের সংগ্রামের বিনিময়ে আমাদের মাতৃভাষা অর্জিত হয়েছে। জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে মুক্তিযুদ্ধের চেতনা উদ্ভুদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, ঢাকায় জিন্নাহ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা দেবার পর বঙ্গবন্ধুই এর বিরুদ্ধে প্রথম প্রতিবাদ সভার ডাক দেন। এরপর থেকে ধীরে ধীরে ভাষা আন্দোলন আরো জোড়ালো হতে থাকে। ভাষা আন্দোলন করার জন্য তাকে কারাবরণ করতে হয় এবং সেখানেও তিনি অনশনের মাধ্যমে ভাষার জন্য আন্দোলন অব্যাহত রাখেন। মহান মাতৃভাষা আন্দোলনে জাতির পিতার অনবদ্য অবদানকে ঠিকভাবে তুলে ধরতে ইতিহাসের প্রতি আমরা দায়বদ্ধ।

সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন, যারা দেশের জন্য জীবন দিয়ে গেছেন সেই সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। স্বাধীনতার ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। যুবলীগের প্রতিটা নেতাকর্মী স্বাধীনতার চেতনায় বঙ্গবন্ধুর আর্দশ ধারণ করে নতুন প্রজন্মকে উদ্ভুদ্ধ করতে।

শ্রদ্ধা নিবেদন শেষে আজিমপুরে কবরস্থান গিয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

মাতৃভাষা রক্ষার দাবিতে ১৯৫২ সালের এই দিনে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক, সালাম, বরকত, সফিউর, জব্বারসহ অনেক বাংলা মায়ের দামাল ছেলে। তাদের রক্তের দামে এসেছিল বাংলার স্বীকৃতি। আর তারই সিঁড়ি বেয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা।

ট্যাগ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসমহান ভাষা শহীদ দিবসযুবলীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিয়াদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

পরবর্তী

থাইল্যান্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

পরবর্তী
Bangladeshi and international guests at an event celebrating International Mother Language Day in Th. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ফরিদুর রেজা সাগরের জন্মদিন আজ

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT