চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভার্চুয়াল মাধ্যমে সপ্তাহে ৫ দিনই বসবে সর্বোচ্চ আদালত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৫ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২০
- সেমি লিড, আদালত
A A
বিচারপতি

আগামি ১৯ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সপ্তাহে ৫ দিনই ভার্চুয়াল মাধ্যমে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম চলবে।

এর আগে গত রোববার দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রত্যেক সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার সকাল ১০টা হতে বেলা ১টা ১৫ মিনিট পর্যন্ত আপিল বিভাগের ভার্চুয়াল কোর্টে শুনানি গ্রহণ করা হবে। তবে আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মাে: বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামি ১৯ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা হতে বেলা ১টা ১৫ মিনিট পর্যন্ত আপিল বিভাগের ভার্চুয়াল কোর্টে শুনানি গ্রহণ করা হবে। এছাড়া কোর্ট চলাকালীন দিনগুলোতে সুপ্রিম কোর্টের দৈনন্দিন নিয়মিত স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হবে। আর আপিল বিভাগের ভার্চুয়াল কোর্টের জরুরী বিষয়ে শুনানী সংক্রান্ত মামলার কজলিস্ট যথারীতি সুপ্রিম কোর্টের (www.supremecourt.gov.bd) ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এবং ভার্চুয়াল শুনানি সংক্রান্ত যােগাযােগ ([email protected]) এই ই-মেইল থেকে জানা যাবে।’

করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে টানা চার মাস পর গতকাল দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হয়। এইদিন মাইক্রোসফট টিমস অ্যাপের মাধ্যমে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ আপিল বিভাগের ছয়জন বিচারপতি নিজ নিজ বাসা থেকে বিচারকার্য পরিচালনা করেন। ভার্চুয়াল আপিল বেঞ্চে যুক্ত থাকা অপর পাচ বিচারপতি হলেন, বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মো. নূরুজ্জামান। এইদিন কার্যতালিকায় থাকা ২০টি মামলার মধ্যে দুটির শুনানি নিয়ে আদেশ দেন সর্বোচ্চ আদালত। এসময় ভার্চুয়াল শুনানিতে যুক্ত হন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতিসহ মামলা সংশ্লিষ্ট আইনজীবীরা।

গত ১১ মে দেশে প্রথম ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হলে আপিল বিভাগের চেম্বার আদালত, হাইকোর্ট এবং অধস্তন আদালতগুলো ভার্চুয়াল মাধ্যমে বিচারকার্য শুরু করে। এরই ধারাবাহিতায় গত ৪০ কার্যদিবসে দেশের অধস্তন আদালতগুলো লক্ষাধিক আবেদন নিস্পত্তি করে, অর্ধলক্ষাধিক জামিন মঞ্জুর করেছে। যেখানে জামিনপ্রাপ্ত শিশু রয়েছেন ৬৫১ জন। ভার্চুয়াল আদালত পরিচালনার জন্য এর আগে আলাদা ‘প্র্যাকটিস নির্দেশনা’ জারি করা হয় এবং আইনজীবীদের জন্য প্রকাশ করা হয় ‘ভার্চুয়াল কোর্টরুম ম্যানুয়াল’। এছাড়া ভার্চুয়াল পদ্ধতিতে আসামি স্বচক্ষে দেখে করা হয়েছে রিমান্ড শুনানির ব্যবস্থা।

ট্যাগ: আদালতসুপ্রিমকোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা সন্দেহে পরিত্যক্ত জায়গায় বাবাকে ফেলে গেলো

পরবর্তী

সুশান্তের নামে রাস্তা

পরবর্তী

সুশান্তের নামে রাস্তা

করোনাভাইরাস

করোনাভাইরাস: কনট্যাক্ট ট্রেসিং কী এবং কেন জরুরি

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT