চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত সফরে যাবেন তো সাকিব?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৯ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের মাটিতে টি-টুয়েন্টি সিরিজ শুরু হতে বাকি মাত্র পাঁচ দিন। বুধবার দিল্লিগামী বিমানে চড়বে বাংলাদেশ দল। কিন্তু আসন্ন সফরে অধিনায়ক সাকিব আল হাসান যাবেন কিনা সেটিই এখনও নিশ্চিত নয়।

সোমবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানকে সরাসরিই প্রশ্ন করা হয়, ভারতে যাচ্ছেন তো সাকিব? তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

‘অফিসিয়ালি কোনো কিছু আসেনি। বাইরে থেকে শুনছি, যাচ্ছে কিনা। এ ধরনের কোনো কথাবার্তা হয়নি। সে দুইদিন প্র্যাকটিস করেনি। কোচের কাছ থেকে ছুটির অনুমতি নিয়েছেন। কাল সব বিস্তারিত জানিয়ে দেবো।’

Banglabid

দেশের প্রথমসারির একটি জাতীয় দৈনিকে দেয়া সাক্ষাতকারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শঙ্কা প্রকাশ করেছেন, শেষমুহুর্তে ভারতে নাও যেতে পারেন সাকিব। তার আগে থেকেই অবশ্য এ অলরাউন্ডার ক্রিকেট হতে নিজেকে গুটিয়ে রেখেছেন।

ভারত সফরে যাওয়ার আগে মিরপুরে রোববার ও সোমবার অনুষ্ঠিত দুটি প্রস্তুতি ম্যাচের একটিও খেলেননি সাকিব। আসেননি ক্রিকেট বোর্ডেও। টেস্ট দল গঠন, ইডেন টেস্ট গোলাপি বলে খেলবে কিনা বাংলাদেশ, এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও অধিনায়ক সাকিবকে পাশে পাচ্ছে না বিসিবি। নাজমুল হাসান তাই মুশফিক-মোস্তাফিজদের মতামত নিয়েছেন দিবা-রাত্রির টেস্ট খেলতে সাড়া দেবে কিনা বাংলাদেশ।

গুরুত্বপূর্ণ আলোচনাতে অধিনায়কের অনুপস্থিতি অনিশ্চয়তার মেঘ ঘনীভূত করেছে আরও। সোমবারই টেস্ট দল ঘোষণার কথা ছিল। সেটি একদিন পেছানো হয়েছে কিছু সিদ্ধান্ত এখনও চূড়ান্ত না হওয়ায়। সেটির একটি যেমন লাল বল নাকি গোলাপি বলের ব্যাপারে সিদ্ধান্ত না হওয়া এবং অন্যটি তেমনি ভারত যাওয়ার ব্যাপারে সাকিবর মনোভাব।

Reneta

আকরাম খান জানালেন, দুটি বিষয়ই পরিষ্কার হয়ে যাবে মঙ্গলবার। সংবাদ সম্মেলন করে ঘোষণা হতে পারে টেস্ট দল। টি-টুয়েন্টি দলেও আসতে পারে কিছু পরিবর্তন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ -ভারত সিরিজবিসিবিলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জানুয়ারিতে বড় পর্দায় আসছে ‘চন্দ্রাবতী কথা’

পরবর্তী

দিবা-রাত্রির টেস্টের সিদ্ধান্ত নেবেন খেলোয়াড়-কোচরা

পরবর্তী

দিবা-রাত্রির টেস্টের সিদ্ধান্ত নেবেন খেলোয়াড়-কোচরা

জালিয়াতির মাধ্যমে ভর্তি: ঢাবির একাডেমিক কমিটির সভায় বাকবিতণ্ডা

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT