চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত মহাসাগরে কারো একক আধিপত্য চায় না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৭ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারত মহাসাগরে কোনো দেশের একক আধিপত্য দেখতে চায় না বাংলাদেশ।

রোববার ১৪ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সম্মেলনের পূর্বপ্রস্তুতি সম্পর্কে জানাতে এর আয়োজন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ গ্রুপিং করলে সঙ্গে সঙ্গে বলি, আমরা মুক্ত, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও আন্তর্জাতিক নিয়মভিত্তিক ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল চাই। আমরা কোনো দেশ বা দলের একতরফা আধিপত্য চাই না। এটি আমাদের নীতি।

Banglabid

তিনি বলেন, সীমান্ত হত্যা বাংলাদেশের জন্য দুঃখজনক এবং ভারতের জন্য লজ্জাজনক। বাংলাদেশ ও ভারত বিভিন্ন সময়ে একমত হয়েছে যে- ভারত-বাংলাদেশ সীমান্তে কোনো হত্যাকাণ্ড ঘটবে না, কিন্তু তা সত্ত্বেও অব্যাহত আছে।

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) তিন দিনব্যাপী সম্মেলন সোমবার ঢাকায় শুরু হচ্ছে। শুরুর দুইদিন ১৫ ও ১৬ নভেম্বর সিনিয়র অফিসিয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। পরে ১৭ নভেম্বর মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে।

এবারের সম্মেলনে ১২ জন মন্ত্রীসহ ৮২ জন কর্মকর্তা সশরীরে উপস্থিত থাকবেন। যারা আসতে পারছেন না, তাদের ভার্চুয়ালি যোগদানের সুযোগ থাকবে। ২৩টি দেশের প্রতিনিধিরা এ সম্মেলনে যোগ দেবেন।

Reneta

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও মেরিটাইম অ্যাফেয়ার্স সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পররাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

পরবর্তী

১৯ নভেম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে দেবের ‘গোলন্দাজ’

পরবর্তী
বাংলাদেশি ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে হাঁটছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯ নভেম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে দেবের 'গোলন্দাজ'

নির্বাচন কমিশনের দপ্তর, ঢাকা, বাংলার সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচারক কামরুন্নাহারকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ভিক্ষুকের মৃত্যুর পর ৩০ বস্তায় ৮ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬

কলকাতার নিউমার্কেটে বহু হোটেল বন্ধ, দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে বাংলাদেশিদের

আগস্ট ২৪, ২০২৬

অফিসে ছোট একটি ‘ধন্যবাদ’ কেন বড় পার্থক্য তৈরি করতে পারে?

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গুরুত্বপূর্ণ সফরে চীনে অজিত দোভাল

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT