চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার ভারত-পাকিস্তান মহারণ: ম্যাড়ম্যাড়ে নাকি ব্লকবাস্টার?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৬ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আর্কষণীয় লড়াই ভারত ও পাকিস্তানের। অথচ সচরাচর এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই দেখতে পারে না বিশ্বের ক্রিকেটপ্রেমিরা। তবে চলতি এশিয়া কাপে সুবাধে চারদিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে যাচ্ছে ক্রিকেটপ্রেমিরা।

গ্রুপ পর্বের পর শনিবার এবারের আসরের সুপার ফোরে আবারো মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ফাইনালের পথ মসৃণ করতেই মাঠে নামছে দু’দল। এ ম্যাচের বিজয়ী দল ফাইনালের পথে এগিয়ে যাবে। দুবাইয়ে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।

রাজনৈতিক বিরোধের কারণে দ্বিপক্ষীয় সিরিজে অংশ নেয় না ভারত ও পাকিস্তান। সর্বশেষ ২০১২ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল দু’দল। ভারতের মাটিতে অনুষ্ঠিত ঐ সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল পাকিস্তান।

Banglabid

দ্বিপক্ষীয় সিরিজ না হওয়ায় এখন দীর্ঘদিন পরপর শুধু আইসিসির টুর্নামেন্ট ও এশিয়া কাপেই মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। ২০১২ সালের পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু’বার, এশিয়া কাপ, বিশ্বকাপের এবারের এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান।

এবারের এশিয়া কাপে একই গ্রুপে থাকায় ইতোমধ্যে ব্যাট-বলের লড়াইয়ে শামিল হয়েছে ভারত ও পাকিস্তান। ভারতের দাপটের সামনে দাঁড়াতেই পারেনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করা পাকিস্তান। ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত।

সুপার ফোরে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে ভারত ও পাকিস্তান। বাংলাদেশকে ৭ উইকেটে হারায় ভারত। আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেটের কর্ষ্টাজিত জয় পায় পাকিস্তান।

Reneta

সুপার ফোরে শুভ সূচনা করায় বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে ভারত ও পাকিস্তান। এমন অবস্থায় আবারো মুখোমুখি হবে তারা। এ ম্যাচের বিজয়ী দল ফাইনালের পথে অনেকাংশে এগিয়ে যাবে। তাই পাকিস্তানের বিপক্ষে এবারও দল ভালো পারফরমেন্স করতে চায় বলে জানিয়েছেন ভারতের মিডল-অর্ডার ব্যাটসম্যান আম্বাতি রাইডু। তিনি বলেছেন, ‘গ্রুপপর্বে পাকিস্তানকে আমরা হারিয়েছি। এছাড়া এখন পর্যন্ত এবারের আসরে আমরা সেরা পারফরম্যান্স করে চলেছি। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই এবং পাকিস্তানের বিপক্ষে আবারো জিততে চাই।’

গ্রুপপর্বে হারলেও সুপারফোরে ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হক। তিনি বলেছেন, ‘গ্রুপপর্বে ব্যাটসম্যানদের ব্যর্থতায় আমরা ম্যাচ হেরেছি। প্রথম ১০ ওভারের মধ্যে দু’ওপেনার সাজঘরে ফিরলে সেখান থেকে ঘুরে দাঁড়ানো সত্যিই কঠিন। যা আমরা ওই ম্যাচে করতে পারেনি। তবে সুপারফোরে সবকিছু নতুনভাবে শুরু করতে যাচ্ছি আমরা। তাই ঐ ম্যাচে দল ঘুরে দাঁড়াবে বলে আমার বিশ্বাস।’

ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ১৩০বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। ভারতের জয় ৫৩টি। পাকিস্তানের জয় ৭৩টিতে। ৪টি ম্যাচ হয় পরিত্যক্ত।

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ১৮০ রানে হেরে ম্যাড়ম্যাড়ে ম্যাচ উপহার দিয়েছিল ভারত। আর এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতীয় বোলারদের তোপের মুখে প্রথম ম্যাচে মাত্র ১৬২ রানে অলআউট হয়ে একই রকম কাজ করে পাকিস্তানও। ফলে আরেকটি ভারত-পাকিস্তান মহারণ কি ম্যাড়ম্যাড়ে হবে নাকি ব্লকবাস্টার ম্যাচ হবে? এমন প্রশ্ন সামনে রেখেই শনিবার খেলা দেখতে বসবেন সমর্থকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮ভারত-পাকিস্তান মহারণলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT