চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তান বরফগলার আভাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৫ পূর্বাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

দীর্ঘদিনের নানা অমিমাংসিত বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির লক্ষ্যে বুধবার পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রাখতে ভারত বদ্ধপরিকর বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে জানিয়েছেন সুষমা।

আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তান যাবেন বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

আফগানিস্তান নিয়ে ‘হার্ট অব এশিয়া’ শীর্ষক একটি বৈঠকে হাজির হতে গতকাল পাকিস্তানে পৌঁছান সুষমা। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং পররাষ্ট্রমন্ত্রী সারতাজ আজিজের সঙ্গে বৈঠক করেন তিনি। দ্বিপাক্ষিক বৈঠকে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে ভারতের সদিচ্ছার কথা জানান সুষমা।

Banglabid

‘হার্ট অব এশিয়া’ সম্মেলনেও পাকিস্তানের উদ্দেশ্যে ইতিবাচক বার্তা দেন সুষমা।

সুষমা জানান, ভারত ও পাকিস্তানকে পরিণত মানসিকতা নিয়ে একে অপরের সঙ্গে সুসম্পর্ক রাখার সময় এসেছে। সহযোগিতা এবং আঞ্চলিক বাণিজ্যকে গুরুত্ব দেয়ার বিষয়ে জোর দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

ভারতের এই অবস্থানের যুক্তি তুলে ধরে তিনি বলেন, বিশ্ব পরিবর্তন চাইছে। তাদের হতাশ করা উচিৎ নয়। এর জন্য পাকিস্তানের সঙ্গে সবরকম সহযোগিতা করতে প্রস্তত ভারত।

Reneta

নয়াদিল্লিতে এনএসএ পর্যায়ের বৈঠক বাতিল হওয়ার পরে ভারত-পাক সম্পর্কে জটিলতার সৃষ্টি হয়। সুষমার ইসলামাবাদ সফর নতুন করে বিভিন্ন বিষয়ে দু’দেশের মধ্যে আলোচনার দরজা খুলে দিচ্ছে বলে মনে করছে কূটনৈতিক মহল।

সুষমা নিজেই জানিয়েছেন, দু’দেশের সম্পর্কের উন্নতি ঘটিয়ে বিভিন্ন বিষয়ে যাতে আলোচনা সম্ভব হয়, সেই বার্তা দিতেই তাঁর ইসলামাবাদ সফর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-পাকিস্তানভারত-পাকিস্তান সম্পর্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT