চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-নিউজিল্যান্ড সেমি গড়াল রিজার্ভ ডে’তে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৭ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

চারঘণ্টা প্রকৃতির সঙ্গে বোঝাপড়া চললো! শেষে আপাতত বিজয়ী আবহাওয়াই! ম্যানচেস্টারে থেমে থেমে আসা বৃষ্টির কাছে হার মেনে তাতে বুধবার রিজার্ভ ডেতে গড়াল ভারত-নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনাল ম্যাচ।

মঙ্গলবার প্রথমবার যখন বৃষ্টি শুরু হয়, তখন ৪৬.১ ওভারে ৫ উইকেটে নিউজিল্যান্ডের রান ২১১। ঘড়িতে বাজে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা।

এরপর কয়েকবার মাঠে নামলেন ম্যাচ অফিসিয়ালরা। খুঁটিয়ে দেখলেন মাঠ পরিস্থিতি। বৃষ্টি থেমে যাওয়ায় কয়েকবার ম্যাচ শুরু হওয়ার পরিস্থিতিও তৈরি হল। কিন্তু শেষ অবধি বৃষ্টির জয়ই হল ওল্ড ট্রাফোর্ডে। তাতে বাধ্য হয়েই মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১.১৫ মিনিটে ম্যাচ রিজার্ভ ডেতে গড়ানোর ঘোষণা দেন আম্পায়াররা।

Banglabid

মঙ্গলবার ম্যাচ মাঠে গড়ালে থাকতো ওভার কাটাকাটির বিষয়টি। বুধবার ম্যাচ রিজার্ভ ডেতে গড়ানোয় এখন সেই শঙ্কা নেই। যেখানে থেমেছিল প্রথম দিনের খেলা, অর্থাৎ-৪৬.১ ওভার, সেখান থেকেই নতুন দিনের ব্যাটিং শুরু করবে নিউজিল্যান্ড।

রস টেলর ৬৭ ও টম ল্যাথাম ৩ রানে অপরাজিত আছেন। তারা লড়াইয়ের পুঁজিতে বাড়তি রান যোগ করতে আরও ২৩ বল হাতে পাবেন।

এর আগে নিকোলস ২৮, উইলিয়ামসন ৬৭ ও নিশাম ১২ রানে সাজঘরে ফিরে গেছেন।

Reneta

যদি বুধবারও ম্যাচ না গড়ায় মাঠে সেক্ষেত্রে লিগপর্বে যাদের পয়েন্ট বেশি ছিল, তারা ফাইনালে যাবে। এই নিয়মে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল পরিত্যক্ত হলে ফাইনালে যাবে ভারত। ম্যাচ টাই হলে নিস্পত্তি হবে সুপার ওভারের মাধ্যমে। আর স্বাভাবিক নিয়মে ফল আনতে হলে ভারতকে অন্তত ২০ ওভার খেলানোর সুযোগ থাকতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুর্জয়ের নেতৃত্বে বিশ্বকাপে মাশরাফী

পরবর্তী

সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর মারা গেছেন

পরবর্তী
সাংবাদিক-মুহাম্মদ জাহাঙ্গীর

সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর মারা গেছেন

চলে গেলেন 'ম্যান ইন ব্ল্যাক' তারকা রিপ টর্ন

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT