চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবসময় বাংলাদেশের পাশে থাকতে যুদ্ধদিনের বন্ধুদের অঙ্গীকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৫ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

বাংলাদেশের স্বাধীনতার জন্য ১৯৭১ সালে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারত ও রাশিয়ার কয়েকজন বীর যোদ্ধাকে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে ভারতের ২৯ জন এবং রাশিয়ার ৫ জন যোদ্ধাকে এ সংবর্ধনা দেয়া হয়। তারা বাংলাদেশের ৪৬তম বিজয় উৎসবে যোগ দিতে সস্ত্রীক ঢাকায় এসেছেন।

ওই অনুষ্ঠানে এসব বীর যোদ্ধারা অদূর ভবিষ্যতে বাংলাদেশ একটি মহান ও সমৃদ্ধ দেশ হিসেবে আবির্ভূত হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের ব্যাপক পরিবর্তনের প্রশংসাও করেন।

Banglabid

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ৪৫ বছর আগে আপনাদের অবদানের কথা আমরা সবসময় স্মরণ করি। যে ত্যাগ স্বীকার আপনারা করেছেন আমাদের জনগণ তা সবসময় মনে রাখবে।

সংবর্ধনা অনুষ্ঠানে ভারতীয় প্রতিনিধিদলের নেতা লে. জেনারেল (অব.) জি এস সিহোতা, রুশ প্রতিনিধিদলের নেতা কজুরিন ভিক্টর, ভারতের বীর যোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ভানোত মদন মোহন, এয়ার কমোডর (অব.) চন্দ্র মোহন সিংলা এবং ভাইস এডমিরাল (অব.) রমন প্রেম সুথানও বক্তৃতা করেন।

সংবর্ধনায় বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, ভারতের ৪ সামরিক কর্মকর্তা, ভারত ও রুশ দূতাবাসের কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Reneta

কজুরিন ভিক্টর তার বক্তৃতায় স্বাধীনতার পর চট্টগ্রাম বন্দরে একজন মেরিন অফিসার হিসেবে মাইন অপসারণে তার অভিজ্ঞতা বর্ণনা করেন। মাইন অপসারণের অভিজ্ঞতা নিয়ে রুশ ভাষায় লেখা একটি বই তিনি প্রধানমন্ত্রীকে উপহার দেন। তিনি বইটি বাংলায় অনুবাদের এবং এর অর্থ বাংলাদেশের জনগণের কল্যাণে ব্যয়ের আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশের জনগণ মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কথা বলতে পারেনি। মুক্তিযুদ্ধের ইতিহাস পুরোপুরি বিকৃত করা হয়। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালে তার সরকার ক্ষমতায় এসে স্বাধীনতা যুদ্ধে অবদান ও ত্যাগ স্বীকারকারী বিদেশী বন্ধুদের স্মরণের প্রক্রিয়া শুরু করে।

বাংলাদেশে যুদ্ধের দিনগুলো স্মরণ করে ভারতীয় প্রতিনিধিদলের প্রধান লে. জেনারেল (অব.) জি এস সিহোতা বলেন, আজ যখন তারা বাংলাদেশে পৌঁছান তখন তারা পরিবর্তিত দেশ দেখতে পেয়েছেন।

বিজয় দিবস উদযাপনে যোগ দিতে তাদের আমন্ত্রণ করার জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে লে. জেনারেল সিহোতা বলেন, তারা ভারতের জনগণ এবং ভারতের প্রতিরক্ষা বাহিনীর সকলের শুভেচ্ছা নিয়ে এসেছেন।তিনি বলেন, ‘আমরা এই দেশের সমৃদ্ধি কামনা করি।’

পাকিস্তানী বাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতারের পর স্বাধীনতা যুদ্ধকালে নিজের বন্দীদশার স্মৃতি স্মরণ করে বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনা বলেন, অবরুদ্ধ অবস্থায় তারা বাড়ির কক্ষ থেকে বের হওয়ার সুযোগ পেতেন না, সেখানে তিনি পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বন্দীদশায় ছিলেন।

তবে তিনি স্মরণ করেন যে, যখন বিমান হামলা হতো তখন শব্দ শুনতে পেতেন এবং ধানমন্ডির ওই বাড়ির কক্ষ থেকে সামান্যই দেখতে পেতেন।

প্রধানমন্ত্রী বলেন, যদিও বাংলাদেশ ১৬ ডিসেম্বর স্বাধীন হয়, তবে, তারা পরের দিন বন্দীদশা থেকে মুক্ত হন। এ সময় পাকিস্তানী বাহিনী বাড়ি পাহারায় ছিলো। তারা বলাবলি করছিল, ‘নিয়াজী সারেন্ডার করতে পারে, তবে আমরা সারেন্ডার করবো না।’

শেখ হাসিনা বলেন, ১৭ ডিসেম্বর সকালে মেজর অশোক তারার নেতৃত্বে ভারতীয় আর্মির একটি টিম এই বাড়িতে আসে এবং পাকিস্তানী ফোর্সকে আত্মসমর্পণে বাধ্য করে। এরপর তারা মুক্ত হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৬ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের পর যেন লিলুয়া বাতাসে কোজাগরী পূর্ণিমার রাত

পরবর্তী

বিজয় নিশান উড়ছে ঐ

পরবর্তী

বিজয় নিশান উড়ছে ঐ

বিজয়ের নতুন গান: সেই থেকে এলো স্বাধীনতা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জামালপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

আগস্ট ৩১, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিন ধরে নিখোঁজ ১৫ বছরের কিশোর

আগস্ট ৩১, ২০২৬

‘ধুরন্ধর ২’ কিংবা ‘টক্সিক’ নয়, বছরের সবচেয়ে লাভজনক ছবি এটি!

আগস্ট ৩১, ২০২৬

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ডাকাতি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT