চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-অস্ট্রেলিয়া: উত্তাপের ম্যাচ ঘিরে ইতিহাস কী বলছে?

আরেফিন আরিফ আরেফিন আরিফ
১০:৩৭ পূর্বাহ্ণ ০৯, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে রোববার মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। সেমিফাইনালে ওঠার লক্ষ্যে এগিয়ে থাকতে দুই দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ। ধ্রুপদী লড়াইয়ে নিজেদের শক্তিমত্তা প্রমাণ করারও সুযোগ পাচ্ছেন কোহলি-ফিঞ্চরা। লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হবে মহারণ।

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে ফুরফুরে মেজাজে রয়েছে অস্ট্রেলিয়া। নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে সাউথ আফ্রিকাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করার পর অজি-পরীক্ষার সামনে পড়ছে দুইবারের চ্যাম্পিয়ন ভারত।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে বেশ এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। ১৩৬ বারের সাক্ষাতে ভারতের ৪৬ জয়ের বিপরীতে অজিরা জিতেছে ৭৭টি ম্যাচে। অন্য ১০টি ম্যাচে রেজাল্ট হয়নি।

Banglabid

বিশ্বকাপের পরিসংখ্যানেও ভারতের চেয়ে বেশ এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। দুদলের ১১ বারের সাক্ষাতে ভারতের ৩ জয়ের বিপরীতে অস্ট্রেলিয়ার জয় ৮টি। বিশ্বমঞ্চে সর্বশেষ ৭ বারের সাক্ষাতে অস্ট্রেলিয়াকে মাত্র একবার হারাতে পেরেছে টিম ইন্ডিয়া।

২০০৩ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে তৃতীয় শিরোপা জেতা অস্ট্রেলিয়া ২০১১ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে টিম ইন্ডিয়ার কাছে হেরে বাড়ির পথ ধরে।

অবশ্য চার বছর পর সেই হারের বদলা নেয় অজিরা। ২০১৫ বিশ্বকাপের শিরোপা জেতার পথে সেমিফাইনালে ভারতকে হারায় অস্ট্রেলিয়া। এবার চার বছর আগের হারের বদলা নেয়ার পালা কোহলি-ধোনিদের।

Reneta

লড়াইয়ের ভেতর লড়াই
বিরাট কোহলি বনাম মিচেল স্টার্ক: বিশ্বের নাম্বার ওয়ান ব্যাটসম্যান বনাম নাম্বার ওয়ান বোলার। একদিকে বিরাট কোহলি, অন্যদিকে মিচেল স্টার্ক। হাই-ভোল্টেজ ম্যাচে এরচেয়ে সেরা দ্বৈরথ আর কী হতে পারে! প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে ব্যর্থ হওয়ার পর অস্ট্রেলিয়া ম্যাচ দিয়েই বিগ ইনিংস খেলতে মরিয়া টিম ইন্ডিয়ার অধিনায়ক। অন্যদিকে ভারতের শক্তিশালী ব্যাটিংলাইন মোকাবেলায় মিচেল স্টার্কদের নিয়ে আগুনে বোলিং লাইন সাজিয়ে মহারণের জন্য প্রস্তুত অস্ট্রেলিয়াও। মহারণে আগুনের জবাব আগুন দিয়েই দেবেন কোহলি-রোহিতরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বরাবরই কোহলির সেরাটা বেরিয়ে আসে। এবার তাই অধিনায়কের কাছ থেকে দারুণকিছু আশা করতেই পারেন ভারতীয়রা।

টিম নিউজ
ভারত: নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে বড় কোনো পরীক্ষায় পড়তে হয়নি ভারতকে। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে টিম ইন্ডিয়া। অবশ্য সিমিং কন্ডিশনের কথা মাথায় রেখে রবীন্দ্র জাদেজাকে বসিয়ে মোহাম্মদ সামিকে একাদশে ফেরাতে পারে দুবারের চ্যাম্পিয়নরা।

অস্ট্রেলিয়া: অজি দলে পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। বোলিংয়ে যথারীতি মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও কোল্টার-নাইলের উপরই আস্থা রাখছে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট।

ফ্যাক্ট: বিশ্বকাপের এবারের আসর বেশ কয়েকটি রুদ্ধশ্বাস লড়াই দেখেছে। ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের জয়, বাংলাদেশের কাছে সাউথ আফ্রিকার পরাজয়, ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার লড়াই, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার টানটান উত্তেজনার ম্যাচ দর্শক-সমর্থকদের আনন্দ দিয়েছে। তবে এখনো পর্যন্ত হাই-ভোল্টেজ ম্যাচের উত্তাপের স্বাদ পুরোপুরি পাননি সমর্থকরা। রোববার সেই অপেক্ষার অবসান হতে পারে! স্নায়ুর চাপ সামলে কারা জয় পায় সেটিই দেখার।

সম্ভাব্য একাদশ
অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি, মার্কাস স্টোয়নিস, মিচেল স্টার্ক, নাথান কোল্টার-নাইল, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা।

ভারত: রোহিত শর্মা, শেখর ধাওয়ান, বিরাট কোহলি, এমএস ধোনি, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা/মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কেদার যাদব, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯ভারত-অস্ট্রেলিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পশ্চিমবঙ্গে বিজেপি-তৃণমূল সংঘর্ষে ৫ জন নিহত

পরবর্তী

ঈদের পঞ্চম দিনে টেলিফিল্ম পক্ষ-বিপক্ষ

পরবর্তী

ঈদের পঞ্চম দিনে টেলিফিল্ম পক্ষ-বিপক্ষ

ছোট পর্দায় প্রথমবার 'ব্ল্যাক মানি'

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT