চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ভবনের দেয়াল ধসে শিশুসহ নিহত ১৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ২৯, জুন ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারত-দেয়াল ধসে মৃত্যু

ভারতের পুনে শহরে একটি আবাসিক ভবনের সীমানা প্রাচীরের একাংশ ধসে পড়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৪ শিশু ও একজন নারী রয়েছে।

এ ঘটনায় আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তীব্র বৃষ্টিপাতের ফলে এই দেয়াল ধসের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে উদ্ধারকারী দল। ২০১০ সালের জুনের পর শুক্রবার পুনেতে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Banglabid

এনডিটিভি জানিয়েছে, শুক্রবার রাত পৌনে ২টার দিকে শহরের কোন্ধওয়া এলাকার তালাব মসজিদের কাছে অবস্থিত একটি আবাসিক কমপ্লেক্সের বাইরের ১২ থেকে ১৫ ফুট উঁচু দেয়ালের এক পাশ ধসে পড়ে দেয়াল লাগোয়া এক সারি টিনশেড ঝুপড়ি ঘরের ওপর।

পুলিশ জানিয়েছে, ঘরগুলো কাছাকাছি অবস্থিত একটি নির্মানাধীন স্থাপনার শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের থাকার জন্য সাময়িকভাবে তৈরি করা হয়েছিল।

পুলিশ ও ফায়ার ব্রিগেডের পাশাপাশি জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যরা রাত থেকেই ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে। আর কেউ ধ্বংসস্তুপের মধ্যে চাপা পড়ে আছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এনডিআরএফের এক কর্মকর্তা।

Reneta

ছবিতে দেখা গেছে, ধ্বংসস্তুপের মধ্যে বেশ কয়েকটি গাড়িও আটকে আছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নভিস এ ঘটনায় শোক প্রকাশ করে মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

এক টুইটবার্তায় পুনে পুলিশ প্রধান কে ভেনকাতেশামকে এ ঘটনার বিস্তারিত অনুসন্ধান করার নির্দেশ দিয়েছেন।

ইতোমধ্যে দেয়াল ধসের কারণ বের করতে তদন্ত চলছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পুলিশ প্রধান। বলেছেন, দোষীদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দেয়াল ধসভারত-দেয়াল ধস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পোশাক শ্রমিকদের ডিজিটাল ওয়ালেটে কী থাকছে?

পরবর্তী

রিফাত হত্যার প্রতিবাদে রাজপথে হাজারও মানুষ

পরবর্তী

রিফাত হত্যার প্রতিবাদে রাজপথে হাজারও মানুষ

তিন নারীর গল্প নিয়ে 'তিন কন্যা'

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT