চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে ভোটগ্রহণ আজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৭ পূর্বাহ্ণ ২৩, এপ্রিল ২০১৯
আন্তর্জাতিক
A A

ভারতের লোকসভা নির্বাচনে তৃতীয় ধাপে ১৩টি রাজ্য এবং কেন্দ্র শাসিত ২টি অঞ্চলের ১১৬টি আসনে ভোটগ্রহণ চলছে।

মঙ্গলবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়। ১৩ রাজ্যের এসব আসনে জয়ের জন্য লড়ছেন ১ হাজার ৬১২ জন প্রার্থী। ভোট দেবেন প্রায় ১৭ কোটি ভারতীয়।

নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু করার জন্য প্রতিটি কেন্দ্রে আধা সামরিক বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে ভারতের নির্বাচন কমিশন।

গুজরাট, কেরালা, মহারাষ্ট্র, কর্নাটক, উত্তর প্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, বিহার, আসাম এবং পশ্চিমবঙ্গ ছাড়াও জম্মু-কাশ্মীরে ভোট হচ্ছে মঙ্গলবার।

এ ছাড়া কেন্দ্রশাসিত দাদরা এবং নগর হাভেলি, দমন ও দিউয়ের একটি করে আসনে ভোট হচ্ছে। ১ হাজার ৬শ’ ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারের ধাপে নির্বাচনে।

অংশ নিচ্ছেন হেভিওয়েট প্রার্থীরা। যাদের মধ্যে রয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, বিজেপির সভাপতি অমিত শাহ, সমাদবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদবসহ প্রথম সারির নেতারা।

ভারতীয় লোকসভার মোট আসন ৫৪৫টি। এবারের নির্বাচনে দেশজুড়ে মোট ভোটার সংখ্যা প্রায় ৯০ কোটি।

১১ এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ করা হয়েছে। চতুর্থ দফায় ২৯ এপ্রিল ৯ টি রাজ্যের ৭১টি কেন্দ্রে ভোট, পঞ্চম দফায় ৬ মে ৭ রাজ্যের ৬১ টি আসনে ভোট, ষষ্ঠ দফায় ১২ মে ৭ রাজ্যের ৪৯ আসনে ভোট , ৭ম তথা শেষ দফা ১৯ মে ৮ রাজ্যের ৫৯ আসনের ভোট গ্রহণের মাধ্যমে বিশ্বের বৃহত্তম এই নির্বাচনী যজ্ঞ শেষ হবে।

২৩ মে সব ভোট গণনা শেষে ওই দিনই নির্বাচনের ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।

ট্যাগ: তৃতীয় ধাপভারতের লোকসভা নির্বাচনভোট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবার দেখা যাচ্ছে বজলু চোরকে

পরবর্তী

রোজী আফসারীর জন্মদিনে গুগলের ডুডল

পরবর্তী

রোজী আফসারীর জন্মদিনে গুগলের ডুডল

নতুন স্প্যানে পদ্মা সেতুর ১৬৫০ মিটার দৃশ্যমান

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT