চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে জিকা ভাইরাসের টিকা আবিষ্কারের দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৬ পূর্বাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০১৬
অন্যান্য, স্বাস্থ্য
A A

বিশ্বজুড়ে জিকা ভাইরাসজনিত উদ্বেগের মধ্যেই ভারতের হায়দারবাদ ল্যাবের একদল বিজ্ঞানী এর প্রতিরোধে বিশ্বের প্রথম টিকা আবিষ্কারের দাবি করেছে।

টিকা বা চিকিৎসা না থাকা এই ভাইরাসের সংক্রমণের ফলে অপরিণত মস্তিষ্কের শিশু জন্মগ্রহণের অস্বাভাবিকতা মোকাবেলায় ‘দুই-দুইটি’ ভ্যাকসিন তৈরির কথা জানিয়েছে ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সূত্রে জানা যায়, বিশ্ব যখন ভ্যাকসিনের খোঁজ করছে এবং অন্যান্য বৈশ্বিক কোম্পানিগুলো এ সংক্রান্ত গবেষণায় প্রথম পদক্ষেপ নিয়েছে তখনই জিকা ভ্যাকসিন প্যাটেন্ট করার কথা জানায় প্রতিষ্ঠানটি।    

ভারত বায়োটেক লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ডা. কৃষ্ণা এলা বলেন, প্রায় নয় মাস আগে জিকার উপর আমরা সম্ভবত বিশ্বে প্রথমবারের মতো টিকা কোম্পানি হিসেবে প্যাটেন্টের আবেদন করেছিলাম।

আনুষ্ঠানিকভাবে জীবিত জিকা ভাইরাস আমদানি করে হায়দারবাদের কোম্পানি এখন দুইটি টিকার আবিষ্কার করেছে। কিন্তু প্রাণী বা মানুষের উপর এর পরীক্ষা চালানোকে আরও দীর্ঘ প্রক্রিয়া বলে উল্লেখ করেছেন তিনি।

ডা. এলা জানান, এই বিষয়ে তিনি সরকারের সমর্থন চেয়েছেন এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএসআর) সহযোগিতার জন্য এগিয়ে এসেছে।

চিকিৎসক এবং আইসিএমআর’এর ডিরেক্টর জেনারেল ডা. সৌম্য স্বামিনাথান বলেন, “আমরা মাত্রই ভারত বায়োটেকের জিকা ভ্যাকসিন ক্যান্ডিডেট-এর বিষয়ে জানতে পেরেছি। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে আমরা বিষয়টি পরীক্ষা করবো এবং একে এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাব্যতা খতিয়ে দেখবো। মেক ইন ইন্ডিয়া পণ্যের এটি একটি ভালো উদাহরণ।”

সবকিছু অনুকূলে থাকলে তার কোম্পানি চার মাসে সর্বোচ্চ ১০ লাখ ডোজ ভ্যাকসিন তৈরি করতে পারবে বলে জানান ডা. এলা। ব্রাজিলের মতো দেশগুলোতে এই ভ্যাকসিন সাহায্য করতে পারে উল্লেখ করে ডা. এলা ভ্যাকসিনের উন্নয়ন এবং সরবরাহে অগ্রাধিকারের বিষয়টি নিশ্চিতকরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।  

পূর্বে তেমন গুরুত্ব না দেয়া জিকা রোগটি যা এখন বিশ্বে মহামারি আকার নিয়েছে তার ভ্যাকসিন আবিষ্কারে এত আগেই কাজ করার দূরদৃষ্টি দেখানোর জন্য ভারত বায়োটেকের প্রশংসা করেছে বিশেষজ্ঞরা।

জিকা এবং এর কারণে ভুমিষ্ঠ শিশুর শারীরিক ত্রুটির বেশ কয়েকটি ঘটনায় বিশ্বে জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ল্যাটিন আমেরিকার ২০ টিরও বেশি দেশে জিকা ভাইরাসের ব্যাপক বিস্তার এবং যুক্তরাষ্ট্রের টেক্সাসে যৌনতার মাধ্যমে এই ভাইরাস সংক্রমণের একটি বিরল ঘটনার তথ্য পাওয়া গেছে।

ট্যাগ: জিকাজিকা ভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গণজাগরণের মিলনমেলা

পরবর্তী

ভারতে জিকা ভাইরাসের টিকা আবিষ্কারের দাবি

পরবর্তী

রাজধানীতে সংখ্যালঘু পরিবার উচ্ছেদে এ কেমন তাড়াহুড়ো!

রাজধানীতে সংখ্যালঘু পরিবার উচ্ছেদে এ কেমন তাড়াহুড়ো!

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT