চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে আইএসের নিয়োগকারী আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১১ অপরাহ্ণ ২২, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

আইএসের হয়ে লোক নিয়োগ দেওয়ার অভিযোগে আরশিদ কুরেশি নামের একজনকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ। ভারতের নাভি মুম্বাই এলাকা থেকে বুধবার তাকে আটক করা হয়। জানা গেছে আরশিদ বিতর্কিত ইসলামিক প্রচারক জাকির নায়েক ফাউন্ডেশনের সঙ্গেও যুক্ত ছিলেন।

কেরালায় বেশ কিছু তরুণের ব্রেনওয়াশ করে তাদের আইএসে যোগ দিতে আরশিদ প্রভাবিত করেছে বলেই সন্দেহ রয়েছে। ২০০৪ সাল থেকে আরশিদ জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে পাবলিক রিলেশন অফিসার হিসেবে কাজ করেছেন। সেখান থেকে তিনি প্রতিমাসে ৪৪,০০০ টাকা পেতেন বলেও জানিয়েছে পুলিশ।

তার বিরুদ্ধে সন্ত্রাসবাদী ষড়যন্ত্র এবং বিভিন্ন দলের মধ্যে বিরোধী মনোভাবকে উদ্বুদ্ধ করার অভিযোগও রয়েছে। বুধবার রাতে ভারতের সন্ত্রাসবিরোধী স্কোয়াড এবং কেরালা পুলিশের পরিচালিত যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। তারপর তাকে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ।

বিগত কিছুদিন ধরেই বক্তব্যের মধ্যে দিয়ে সন্ত্রাসবাদে উস্কানীর অভিযোগে বিতর্কিত রয়েছেন জাকির নায়েক। বর্তমানে আফ্রিকায় রয়েছেন জাকির নায়েক এবং বলছেন, এই বছরে আর নিজ দেশ ভারতে ফিরবেন না তিনি।

গত সপ্তাহে এক স্কাইপ কনফারেন্সে জাকির নায়েক জানান, আমি পালিয়ে যাচ্ছি না। তিনি আরও জানান, এর আগেও তিনি অনেকটা সময় দেশের বাইরে কাটিয়েছেন। তবে এখনো ভারতীয় কোনো কর্মকর্তা বা এজেন্সির পক্ষ থেকে তার সঙ্গে কথা বলার জন্য যোগাযোগ করা হয়নি।

১ জুলাই ঢাকার গুলশানের হলে আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় ২০ জন নিহত হওয়ার ঘটনার পর থেকেই জাকির নায়েকের নানান উস্কানিমূলক বক্তব্য নিয়ে সমালোচনা হয়ে আসছিলো। এই সমালোচনার ভিত্তিতে বাংলাদেশ ও ভারতে বন্ধ করা হয় জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার।

ট্যাগ: গুলশানজাকির নায়েকপিস টিভি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এরদোগানের ক্ষমতা আরও বাড়ল

পরবর্তী

ভারতে আইএসের নিয়োগকারী আটক

পরবর্তী

একদিন আমরা বিশ্বকাপ জিতব

একদিন আমরা বিশ্বকাপ জিতব

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT