চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ‘অরেঞ্জ’ অ্যালার্ট জারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ধোঁয়ায় ঢাকা রাস্তা ও মানুষ, বায়ু দূষণের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় মাঝারি শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ  (আইএমডি)  আজ ঘন কুয়াশা ও একটি শৈত্য প্রবাহের কারণে কয়েকটি এলাকায় বিশেষত কিছু বিচ্ছিন্ন স্থানে প্রচণ্ড ঠান্ডা পড়তে পারে জানিয়ে ‘অরেঞ্জ’ অ্যালার্ট জারি করেছে। অন্যদিকে কুয়াশার কারণে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ট্রেন চলাচল বন্ধ আছে।

দিল্লীর সফদারগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস। আইএমডি আজ এ খবর জানিয়েছে।

আইএমডি সূত্রে খবরে বলা হয়েছে, রবিবার সকালে ভারী কুয়াশায় দিল্লী ও এর আশপাশের এলাকা ঢেকে গেছে এবং এ কারণে দৃশ্যমানতা হ্রাস পেয়েছে। কেন্দ্রীয় রাজধানী ও এর আশপাশের রাজ্যগুলোতে প্রচণ্ড ঠান্ডা পড়েছে ও ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। দিল্লী আরেকটি এলাকা আয়া নগরের সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস,  লোদি রোডে সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস ও পালামে ৫ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

Banglabid

কুয়াশার কারণে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ট্রেন চলাচল বন্ধ আছে। বিরূপ আবহাওয়া ও অন্যান্য কারণে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ১টা পর্যন্ত প্রায় ২০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, মঙ্গলবার পর্যন্ত উত্তরাখন্ড, উত্তর রাজস্থান, বিহার, সাব-হিমালয়ান পশ্চিমবঙ্গ এবং সিকিম, আসাম ও ত্রিপুরার কয়েকটি বিচ্ছিন্ন এলাকায় ভারী কুয়াশা অব্যহত থাকার সম্ভাবনা খুবই বেশি।

এতে আরো বলা হয়, ‘জানুয়ারির ৮ ও ৯ তারিখে উত্তর রাজস্থান, মধ্যপ্রদেশের কিছু বিচ্ছিন্ন এলাকায় ভারী কুয়াশা পড়তে পারে।’

Reneta

উত্তর রেলওয়ের এক মুখপাত্র বলেন, ভারী কুয়াশার কারণে ৪২টি ট্রেন এক ঘন্টা থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত বিলম্বিত হয়েছে।

আবহাওয়া বিভাগ পূর্বাভাসে জানিয়েছে, সোমবার পর্যন্ত আগামী দুই দিন ভারতের উত্তরপশ্চিমাঞ্চলে শৈত্য প্রবাহ ও প্রচণ্ড ঠান্ডা অব্যহত থাকতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিল্লীভারতশৈত্য প্রবাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT