চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের স্বাধীনতা দিবসে টাইগার শ্রফের চমক!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০২১
বিনোদন
A A

বলিউড ইন্ডাস্ট্রিতে অভিনয়, অসাধারণ নাচের দক্ষতা, অ্যাকশন হিরো মানেই এখন চর্চিত নাম টাইগার শ্রফ। তুখোর নাচ, অসাধারণ বডি এবং বহুমুখী প্রতিভার কারণেই ইন্ডাস্ট্রিতে একটা আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন তিনি। তবে এই সকল প্রতিভার পাশাপাশি তার আরো একটি প্রতিভা রয়েছে যেটি হলো গান গাওয়া।

ইতোপূর্বেই ‘ক্যাসানোভা’ এবং ‘আনবিলিভেবল’র মতো মিউজিক ভিডিওতে গান গেয়ে বাজিমাত করেছেন অভিনেতা। তবে এবার দেশাত্মবোধক গান শোনা যাবে তার কন্ঠে। ভারতের স্বাধীনতা দিবসের আগেই আসছে টাইগারের নতুন মিউজিক ভিডিও ‘বন্দে মাতরম’। শুক্রবার ৬ আগস্ট তারই একটি টিজার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন ‘বাঘি’ খ্যাত অভিনেতা।

আসন্ন গানটির টিজার শেয়ার করে টাইগার লিখেছেন যে, এই প্রথম আমি এ ধরনের গান গাওয়ার চেষ্টা করেছি। আমি সত্যিই প্রচণ্ড উত্তেজিত এবং একই সাথে নার্ভাসও গানটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটি শুধুমাত্র একটি গান নয়, এটি একটি আবেগের জায়গা যা স্বাধীনভাবে উদযাপন করে পুরো ভারতবাসী। গানটি মুক্তি পাবে আগামী ১০ আগস্ট।

Banglabid

‘বন্দে মাতরম’গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রেমো ডিসুজা। বিশাল মিশ্রের সুরে গানটি লিখেছেন কৌশল কিশোর এবং কোরিওগ্রাফিতে রয়েছেন অঙ্কন সেন, জুয়েলি বৈদ্য এবং রাহুল শেঠি।

View this post on Instagram

A post shared by Tiger Shroff (@tigerjackieshroff)

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানটাইগার শ্রফমিউজিক ভিডিও
শেয়ারTweetPin

সর্বশেষ

মরদেহ নিয়ে ‘মায়াকান্না’ চান না শবনম

আগস্ট ১৭, ২০২৬

পুত্রের বাবা হলেন সংগীতশিল্পী অনুপম

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতায় বস্ত্র-পাট খাত আধুনিকায়নে নতুন সম্ভাবনা’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

১৮০ দিনের কর্মসূচির মাধ্যমে জবাবদিহিতার সংস্কৃতি চালু হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এয়ারটেলের নতুন নাম ‘সার্কেল’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT