চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে আটকে পড়া ২৩ বাংলাদেশী নারী ও শিশু দেশে ফিরেছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৬ অপরাহ্ণ ২২, মার্চ ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশি নারী ও শিশুদের ভারতে আটকে পড়া থেকে ফেরত আনা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন সেফ হোমে আটকে থাকা ২৩ জন বাংলাদেশী নারী ও শিশুর দেশে ফিরেছে।

সোমবার বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা এবং পশ্চিমবঙ্গের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীনে প্রতিষ্ঠিত নারী ও শিশু পাচার রোধ বিষয়ক বিশেষ টাস্কফোর্সের যৌথ উদ্যোগে  ভারতে পাচারের শিকার ২৩ জন বাংলাদেশী নারী ও শিশু পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফেরে।

এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন অফিস থেকে বলা হয়েছে: ভারতের পশ্চিমবঙ্গে বহু বাংলাদেশি নারী ও শিশু বিভিন্ন সময়ে পাচার হয়ে কিংবা অবৈধভাবে বা ভুলক্রমে ভারতে এসে আটক হয়ে বিভিন্ন সেফ হোমে অবস্থান করছেন। আটককৃত নারী ও শিশুদের বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের ডিরেন্টরেট অব চাইন্ড রাইটস এন্ড ট্রাফিকিং বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতাকে যথাযথ প্রক্রিয়ায় অবহিত করে। বাংলাদেশ উপ-হাইকমিশন কলকাতা এসব সেফ হোম পরিদর্শন করে আটককৃত বাংলাদেশী নারী ও শিশুদের তথ্য সংগ্রহ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
মাধ্যমে তাদের বাংলাদেশী নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া সম্পাদনের পর বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা ট্রাভেল পারমিট ইস্যু করে যথাসম্ভব দ্রুত তাদের দেশে ফিরিয়ে নিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা এবং পশ্চিমবঙ্গের নারী ও শিশু পাচার রোধকল্পে প্রতিষ্ঠিত বিশেষ টাস্কফোর্সের যৌথ উদ্যোগে গৃহীত পদক্ষেপের কারণে বছরের পর বছর ভারতের বিচারিক আদালতের মামলার কারণে বিভিন্ন সেফ হোমে আটকে থাকা নারী ও শিশুর সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পাচ্ছে।

মুজিববর্ষে ইতোপূর্বে ২০২১ সালের ২৫ জানুয়ারি ৩৮ জন, ২০ সেপ্টেম্বর ৩৭ জন, ৭ অক্টোবর ২০ জন এবং ৭ জানুয়ারি ২০২২ তারিখ ২১ জন নারী ও শিশুকে ফেরত পাঠানোর পর বড় পরিসরে এই ধরনের এটি পঞ্চম প্রত্যাবাসন প্রক্রিয়া (মোট ১৩৯ জন) এবং আটককৃত অবশিষ্ট বাংলাদেশী নাগরিকদের দেশে ফিরিয়ে নেয়ার এই প্রক্রিয়া চলমান থাকবে।

বাংলাদেশ উপ-হাইকমিশন কলকাতার প্রথম সচিব (রাজনৈতিক) ও দূতালয় প্রধান শামীমা ইয়াসমীন স্মৃতির প্রতিনিধিত্বে বাংলাদেশ উপ-হাইকমিশন কলকাতার একটি বিশেষ প্রতিনিধি দল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বেনাপোলে স্থানীয় জেলা প্রশাসন ও স্থানীয় পুলিশ প্রশাসনের নিকট ২৩ জন নারী ও শিশুকে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করে।

বাংলাদেশে প্রত্যাবাসনকৃত এই ২৩ জন নারী ও শিশুর মধ্যে ৬ জন পূর্ণবয়স্ক নারীসহ আরো ৮ জন নারী ও ৯ জন পুরুষ রয়েছে যাদের বয়স ১৮ বছরের নীচে এবং যারা ভারতের বিভিন্ন সেফ হোমে বিভিন্ন মেয়াদে আটক ছিলেন। পশ্চিমবঙ্গ এবং ভারতের বিভিন্ন সংস্থা, বাংলাদেশের বিজিবি এবং বিএসএফ সহ বাংলাদেশের বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ এই প্রত্যাবাসন প্রক্রিয়ার সময় বেনাপোল সীমান্তে উপস্থিত ছিলেন।

ট্যাগ: কলকাতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ওমর সিদ্দিকী

পরবর্তী

টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু

পরবর্তী
চাল ও পণ্য বিক্রির জন্য একজন নারী ও একজন পুরুষের মধ্যে লেনদেন হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু

দিনাজপুরে নদী খননের জন্য ট্রাক্টর ও শ্রমিকরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুর শহর রক্ষা প্রকল্পে নদী খননের বালু লুট

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT