চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের সবচেয়ে শক্তিশালী স্যাটেলাইট আকাশে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৮
আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A
স্যাটেলাইট-ভারত

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সাউথ আমেরিকার ফরাসি উৎক্ষেপণ কেন্দ্র কুরু স্পেসপোর্ট থেকে ‘জি স্যাট-১১’ নামের পরবর্তী প্রজন্মের যোগাযোগ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে।

কৃত্রিম উপগ্রহটির আরেক নাম ‘বিগ বার্ড’। এটি ভারতের তৈরি এবং মহাকাশে পাঠানো এ যাবতকালের সবচেয়ে ভারী ও শক্তিশালী স্যাটেলাইট।

ভারতীয় সময় রাত ২টা ৭ মিনিটে এই উৎক্ষেপণ হয়েছে বলে জানিয়েছে ইসরো। এই কৃত্রিম উপগ্রহের ওজন ৫,৮৫৪ কিলোগ্রাম।

ইসরো প্রধান কে শিভান জানিয়েছেন, ‘জি স্যাট-১১ হলো পরবর্তী প্রজন্মের যোগাযোগ বা কমিউনিকেশন স্যাটেলাইট। সারা ভারতে ব্রডব্যান্ড পরিসেবার উন্নতিতে এই স্যাটেলাইটের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। নতুন প্রজন্মের বিভিন্ন পরিসেবা এই স্যাটেলাইটের মাধ্যমে পাবে দেশের মানুষ।’

জি স্যাট-১১ বানাতে খরচ হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা। তার জীবনকাল পনেরো বছর, এমনটাই জানাচ্ছে ইসরো। ৫,৮৫৪ কিলোগ্রাম ওজনের কৃত্রিম উপগ্রহ পাঠানোর ক্ষমতা এই মুহূর্তে ভারতের উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে নেই। সে কারণে ভাড়া করা হয়েছিল ফরাসি উৎক্ষেপণ কেন্দ্রটি, সংবাদ সংস্থাকে এমনটাই জানানো হয়েছে ইসরোর পক্ষ থেকে।

ট্যাগ: কৃত্রিম উপগ্রহস্যাটেলাইট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অরিত্রির মৃত্যু মামলা ডিবিতে হস্তান্তর

পরবর্তী

ভিকারুননিসায় ভর্তি পরীক্ষায় তৃতীয় হয়েছিল অরিত্রি

পরবর্তী

ভিকারুননিসায় ভর্তি পরীক্ষায় তৃতীয় হয়েছিল অরিত্রি

টেস্টে অনীহার অভিযোগ উড়িয়ে দিলেন রুবেল

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT