চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের রাষ্ট্রপতি ঢাকায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৭ পূর্বাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২১
বাংলাদেশ
A A

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনসহ আরও কয়েকটি অনুষ্ঠানে অংশ নিতে ৩ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

বুধবার ১১টা ২৪ মিনিটে তাকে বহন করা বিশেষ উড়োজাহাজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে ভারতীয় রাষ্ট্রপতিকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বাসস জানায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ছাড়াও ভারতীয় ফার্স্ট লেডি ও তাদের মেয়ে, ভারতের শিক্ষামন্ত্রী ও ২ সংসদ সদস্যসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে রয়েছেন এই সফরে।

Banglabid

অবতরণের পর বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানের অংশ হিসেবে রামনাথ কোবিন্দকে গার্ড অব অনার দেয়। সেখান থেকে তাকে একটি মোটর শোভাযাত্রার মাধ্যমে রাজধানীর উপকণ্ঠে সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

ভারতের রাষ্ট্রপতি সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করবেন। সেখানে তিনি চারা গাছ রোপণ ও দর্শনার্থীদের বইয়ে সই করবেন।

পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

Reneta

ভারতীয় রাষ্ট্রপতি বাংলাদেশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করবেন।

একই দিন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ভারতীয় রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভারতের রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদানে বঙ্গভবনে ভারতীয় রাষ্ট্রপতির সম্মানে নৈশভোজের আয়োজন করবেন।

এই সফরের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, ভারতীয় রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে ১৯৭১ সালের যুদ্ধে ব্যবহৃত ২টি প্রতিরূপ, রাশিয়ার তৈরি টি-৫৫ ট্যাঙ্ক ও মিগ-২১ ভিন্টেজ বিমান উপহার হিসেবে দেবেন। ভারতীয় রাষ্ট্রপতি বঙ্গভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন।

সফরের দ্বিতীয় দিনে ভারতীয় রাষ্ট্রপতি ১৬ ডিসেম্বর ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘সম্মানিত অতিথি’ হিসেবে যোগ দেবেন।

বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাংলাদেশের জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে ও বিজয়ের আনন্দ উদযাপনে ‘মহান বিজয়ের বীর’ শিরোনামে অনুষ্ঠানে রামনাথ কোবিন্দ অংশ নেবেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

১৭ ডিসেম্বর তৃতীয় দিনে ভারতীয় রাষ্ট্রপতি কালীমন্দিরের নতুন সংস্কার করা অংশের উদ্বোধন ও পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে।

ওই দিন বিকেলে তিনি ঢাকা থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা হবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকায় পৌঁছেছেনভারতের রাষ্ট্রপতিরামনাথ কোবিন্দ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বার্সাকে হারিয়ে ‘ম্যারাডোনা কাপ’ বোকা জুনিয়র্সের

পরবর্তী

কবর থেকে তোলা হয়েছে কুয়েট শিক্ষকের মরদেহ

পরবর্তী

কবর থেকে তোলা হয়েছে কুয়েট শিক্ষকের মরদেহ

ওবায়দুল কাদের এখন শঙ্কামুক্ত

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT