চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড দলে ল্যাথাম-গ্র্যান্ডহোম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড। একমাত্র টি-টুয়েন্টিতেও জয় পেয়েছে কিউইরা। এবার ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ ভারত। বিশ্বকাপের আগে যাকে ‘অ্যাসিড টেস্ট’ বলা হচ্ছে কেন উইলিয়ামসনদের জন্য। বুধবার ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড।

প্রথম তিন ম্যাচের জন্য ১৪ সদস্যের দলে ফিরেছেন ওপেনার টম ল্যাথাম ও কলিন ডি গ্র্যান্ডহোম। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুই তারকাকে বিশ্রামে পাঠিয়েছিল ক্রিকেট নিউজিল্যান্ড।

লঙ্কানদের বিপক্ষে একমাত্র টি-টুয়েন্টিতে মাঠের বাইরে রাখা হয়েছিল কেন উইলিয়ামসন ও স্পিডস্টার ট্রেন্ট বোল্টকে। প্রত্যাশামতই ফিরেছেন তারা দুজন। চোটের কারণে ১০ মাস মাঠের বাইরে থাকা বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টেনারও ফিরেছেন।

Banglabid

আইসিসি র‍্যাঙ্কিংয়ে এই মুহূর্তে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়স্থানে রয়েছে ভারত এবং নিউজিল্যান্ড। তাই নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জমজমাটই হবে বলে প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।

২৩ জানুয়ারি নেপিয়ারে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-ভারত।

নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ খেলতে নামার আগে আপাতত অস্ট্রেলিয়া সফরে কোহলিরা। অজিদের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের পর তিন ওয়ানডের সিরিজে এই মুহূর্তে সমতায় দুদল। শুক্রবার মেলবোর্নে সিরিজ নির্ধারণী ম্যাচ।

Reneta

নিউজিল্যান্ড স্কোয়াড
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, লোকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, কলিন মুনরো, হেনরি নিকোলস, মিচেল স্যান্টেনার, ইশ সোধি, টিম সাউদি এবং রস টেলর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উৎসবের শেষদিন সন্ধ্যায় ‘আলতা বানু’ ও ‘উমা’

পরবর্তী

শেখ হাসিনা নামে ৬টি ফেসবুক পেজ ব্যবহার করত ফারুক

পরবর্তী

শেখ হাসিনা নামে ৬টি ফেসবুক পেজ ব্যবহার করত ফারুক

তেলাপোকা

প্রাক্তনের নামে রাখা যাবে তেলাপোকার নাম!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২০২৭ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় জানালো সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ২৪, ২০২৬

হালান্ডের চুলের নতুন কাট, যা বললেন গার্দিওলা-ইব্রাহিমোভিচ

আগস্ট ২৪, ২০২৬

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT