চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের ‘বিতর্কিত’ ইচ্ছায় বিসিবির সায়?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

ভারত চায় আইসিসির লভ্যাংশটা ‘আরেকটু’ বেশি পেতে। সেই আরেকটুর পরিমাণ ১৮০ থেকে ১৯০ মিলিয়ন ডলার। কিন্তু আইসিসি সেটা চায় না। আইসিসি চায় সমান ভাগে ভাগ করতে। এ নিয়ে দুইপক্ষের দরকষাকষি চলছে। এশিয়া থেকে পাকিস্তান, শ্রীলঙ্কা যখন আইসিসির পক্ষ নেয়, বাংলাদেশ তখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথায় এখন ইঙ্গিত মিলছে ভারতের ইচ্ছায় বাধা হয়ে দাঁড়াবে না বাংলাদেশ।

নাজমুল হাসান এখন আছেন ভারতে। বিসিসিআইয়ের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস (সিওএ) প্রধান বিনোদ রাইয়ের সঙ্গে সভায় বসেছিলেন বুধবার। এই মাসের শেষে আইসিসি বোর্ড সভার আগেই টানাপড়েন সমাধানে নাজমুলের এই সফর।

পিটিআইকে বিসিবি প্রধান বলেন, ‘লভ্যাংশ ভাগের কাঠামোর বিষয়টি সমাধান করতে প্রত্যেকেই মধ্যপন্থা খুঁজছে। আমরা কোনও সদস্য দেশকেই হতাশ করতে চাই না। বিশেষ করে ভারতকে। সব সময়ই তারা আমাদের সাহায্য করে এসেছে। ভারত দুর্বল হলে আমরাও দুর্বল হয়ে যাব।’

Banglabid

‘দেখুন, আমিও বিশ্বাস করি, রাজস্ব বণ্টন ব্যবস্থা আরও যথার্থ হওয়া উচিত। তবে তার মানে এই না যে ভারতের ভাগ কেড়ে নেওয়া হবে। না, আমরা সেটি চাইও না,’ স্পষ্ট করে বলেন নাজমুল হাসান।

নাজমুল অবশ্য চান আইসিসির আয়ের ভাগাভাগি যেন আগের মতো অতটা একতরফা না হয়। তবে নতুন কাঠামোতে ভারতের আয় যেভাবে কমছে, এর পক্ষেও তিনি নন।

‘আমি বিশ্বাস করি যে আমাদের লভ্যাংশ সমবণ্টন হওয়া প্রয়োজন। তবে এর মানে এই নয় যে আপনি ভারতের অংশ নিয়ে নেবেন। আমরা এটা চাই না।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-বাংলাদেশ ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইয়াবা পাচারকারি ও বিজিবির গোলাগুলিতে টেকনাফে মিয়ানমারের নারী নিহত

পরবর্তী

হেফাজতকে কেন দেশের কওমি মাদ্রাসার অভিভাবকত্ব দিতে হবে!

পরবর্তী

হেফাজতকে কেন দেশের কওমি মাদ্রাসার অভিভাবকত্ব দিতে হবে!

শাকিব খান ও অপু বিশ্বাস
(ছবি : সংগৃহীত‍)

শাকিবকে দেখতে এসে কাঁদলেন অপু

সর্বশেষ

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬

অতীতের বিরোধী দলের মতো সহিংসতার রাজনীতি না করতে সম্পাদকদের আহ্বান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT