চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিকে ফেরালেন তাসকিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৪ পূর্বাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
তাসকিনের উচ্ছ্বাসের মুহূর্ত, বাংলাদেশ ক্রিকেট দল. Channel i News - চ্যানেল আই নিউজ

লাঞ্চ বিরতির পর খেলা শুরু হতেই সাফল্য পেল বাংলাদেশ। বিরাট কোহলিকে ফেরালেন তাসকিন আহমেদ। এ পেসারের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ভারতীয় ব্যাটার। ৯৪ রানে চতুর্থ উইকেট হারালেও রিশাব পান্ত ও শ্রেয়াস আয়ারের জুটিতে লিডের পথে রয়েছে সফরকারীরা।

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটা নিজের করে নেন তাইজুল ইসলাম। টানা দুই ওভারে উইকেট তোলার পর পান তৃতীয় সাফল্য। তুলে নেন চেতেশ্বর পূজারার উইকেট।

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের শুরুতে কোহলি সাজঘরে ফিরলেও পঞ্চম উইকেট জুটিতে এগোচ্ছে ভারত। ৪ উইকেট হারিয়ে তুলেছে ১৭০ রান। ফিফটি পেরিয়ে পান্ত ৫৯ রানে ব্যাট করছেন। আয়ার অপরাজিত ২৯ রানে।

২৪ রান করে সাজঘরে ফেরেন কোহলি। সকালে লোকেশ রাহুলের পর এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন শুভমন গিল। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের সকালে ভারতের দুই ওপেনারকে ফিরিয়ে বাংলাদেশ দলে স্বস্তি ফেরান তাইজুল।

বিরাট কোহলির সঙ্গে পূজারার জমে যাওয়া জুটি ভাঙেন শর্ট লেগে মুমিনুল হকের ক্যাচে। ভারতের সংগ্রহ তখন ৭২ রান। ৫৫ বলে দুটি চারে ২৪ রান করেন পূজারা।

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২২৭ রানের জবাবে আগের দিন কোনো উইকেট না হারিয়ে ১৯ রান তোলে ভারত। ৩ রানে অপরাজিত থাকা অধিনায়ক রাহুল দুই অঙ্ক ছুঁয়ে (১০) আউট হন। এলবিডব্লিউর জোরালো আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় বাংলাদেশ। তাতেই মেলে প্রথম সাফল্য।

২৭ রানে প্রথম উইকেট হারায় ভারত। পরে আবারও আঘাত হানেন তাইজুল। অপর ওপেনার শুভমনকেও করেন এলবিডব্লিউ। চট্টগ্রাম টেস্টের সেঞ্চুরিয়ান আউট হন ২০ রান করে। ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত।

ট্যাগ: বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপির হারুনের আসন শূন্য ঘোষণা করে গেজেট

পরবর্তী

বাংলাদেশে ‘অধিকার এখানে, এখনই’ উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে ব্র্যাক

পরবর্তী
বাংলাদেশে অধিকার নিয়ে আলোচনা করছে নারী ও পুরুষরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে ‘অধিকার এখানে, এখনই’ উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে ব্র্যাক

শেখ হাসিনা বক্তৃতা দিচ্ছেন, পেছনে বইয়ের আলমারি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্বাভাবিক সরকার না চেয়ে জ্ঞান কাজে লাগানোর আহ্বান

সর্বশেষ

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT